News Flash

  • Home
  • Uncategorized
  • ভারত ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন সুনীল গ্রোভর
Image

ভারত ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন সুনীল গ্রোভর

মুম্বই, ২১ এপ্রিল (হি.স.) : বলিউডের বহু প্রতিক্ষিত ছবি ‘ভারত’-এ অভিনয় করতে দেখা যাবে সুনীল গ্রোভরকে। এই প্রসঙ্গে ‘ভারত’ ছবির পরিচালক আলি আব্বাস জাফর জানিয়েছেন, ‘‘সুনীল গ্রোভরকে ‘ভারত’ পরিবার স্বাগত জানানোর জন্য মুখিয়ে রয়েছি। ছোটপর্দায় জনপ্রিয়তম ব্যক্তিত্ব হচ্ছেন সুনীল গ্রোভর। অভিনয়ের দক্ষতার জন্য তার প্রচুর ফ্যান ফলোয়িং রয়েছে। ‘ভারতে’ খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। ও (সুনীল গ্রোভর) এবং সলমন খানের যুগলবন্দী বড়পর্দায় জাদু তৈরি করবে।’’
প্রসঙ্গত, ২০১৪ সালের মুক্তি প্রাপ্ত দক্ষিণ কোরিয়ার ছবি ‘ওড টু মাই ফাদার’-এর অনুপ্রেরণায় ভারত ছবিটির চিত্রনাট্য নির্মাণ করা হয়েছে। ভারতে নাম ভূমিকায় অভিনয় করবেন সলমন খান এবং তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। অন্যদিকে ছোটপর্দায় বহু কমেডি শো মাতানো কৌতুক অভিনেতা সুনীল গ্রোভরের এই ছবির সঙ্গে যুক্ত হওয়ার ফলে এক নতুন মাত্রা পেলো। ছোটপর্দায় নিজের অভিনয়ের দক্ষতার ছাপ রেখেছেন তিনি। ২০১৬ সালে বাগি ছবিতে সুনীল গ্রোভরকে শেষবার দেখা গিয়েছিল।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top