News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে জনসম্পর্ক অভিযান পুনরায় শুরু করছে বিজেপি
Image

রাজ্যে জনসম্পর্ক অভিযান পুনরায় শুরু করছে বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল৷৷ ত্রিপুরায় আবার জনসম্পর্ক অভিযান শুরু করলো বিজেপি৷ রবিবার পয়লা বৈশাখের সন্ধ্যা থেকে এই জনসম্পর্ক অভিযান শুরু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা প্রদেশ বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব৷ নির্বাচন ঘোষণার পর থেকে রাজ্য বিজেপি নির্বাচনী কর্মসূচির কারণে জনসম্পর্ক অভিযান সাময়িক স্থগিত রাখা হয়েছিল৷ নির্বাচনের পর বিজেপি নিরঙ্কুশ সংক্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে৷ সরকার গঠনের মাসাধিকাল অতিক্রান্ত হওয়ার পর পুনরায় জনসম্পর্ক অভিযান শুরু করেছে৷ এখনও বিজেপির জনসম্পর্ক অভিযানের নেতৃত্ব করছেন মুখ্যমন্ত্রী নিজেই৷ মুখ্যমন্ত্রী তথা বিজেপির প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেব রবিবার পয়লা বৈশাখ সন্ধ্যা তেকে তাঁর জনসম্পর্ক অভিযান শুরু করেন৷ তিনি তাঁর নির্বাচনী ক্ষেত্র বনমালীপুর দিয়েই জনসম্পর্ক অভিযানের শুরুয়াত করেন৷ এই পর্যায়ে জনসম্পর্ক অভিযান সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে কেন্দ্র ও রাজ্যের সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কর্মসূচিকে৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top