News Flash

  • Home
  • Uncategorized
  • চলতি বছরে মৌসুমি বায়ুর প্রভাবে দেশ জুড়ে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা, জানাল হাওয়া অফিস
Image

চলতি বছরে মৌসুমি বায়ুর প্রভাবে দেশ জুড়ে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা, জানাল হাওয়া অফিস

নয়াদিল্লি, ১৬ এপ্রিল (হি.স.) : চলতি বছরে মৌসুমি বায়ুর প্রভাবে ভারতীয় উপমহাদ্বীপে মোটের উপর পরিমাণ মতোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার দিল্লির মৌসম ভবন থেকে এমনটাই পূর্বাভাসে জানানো হয়েছে|
আবহাওয়া দফতর জানিয়েছে, ভারতে এবছর সময়মতোই বর্ষা শুরু হবে। সেই সঙ্গে বৃষ্টিপাতও হবে স্বাভাবিক পরিমাণ মত। দিল্লির মৌসম ভবনের দাবি, কোনও কোনও রাজ্যে অবশ্য বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের তুলনা অনেকটাই বেশি হবে|কেন্দ্রীয় মৌসম ভবনের প্রধান কে জে রমেশ জানিয়েছেন, এবছর দেশের কোথাও কম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। মৌসম ভবনের পূর্বাভাস অনুসারে ২০১৮ সালে প্রায় ৯৭ শতাংশ বৃষ্টিপাত হবে ভারতে। মে মাসের শেষ সপ্তাহেই বর্ষা ঢুকে পড়বে কেরলে। এরপর ধীরে ধীরে তা দেশের বাকি অংশে ছড়িয়ে পড়বে। ভারতের মতো কৃষিপ্রধান দেশে মৌসুমি বৃষ্টির প্রভাব খুবই বেশি। কারণ কৃষি উত্পাদনের ওপর অনেকটাই নির্ভর করে দেশের অর্থনীতি ও গ্রামীণ জীবন। ফলে মৌসুমি বৃষ্টির পূর্বাভাসের দিকে নজর থাকে অর্থনীতিবিদ থেকে রাজনীতিকদেরও। প্রসঙ্গত, জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৫০ বছরের গড় বৃষ্টিপাতের ৯৬-১০৪ শতাংশ পর্যন্ত বৃষ্টি হলেই তাকে স্বাভাবিক বলে ধরে আবহাওয়া দফতর।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top