News Flash

  • Home
  • Uncategorized
  • ৫০ মিটার পিস্তল বিভাগে ব্রোঞ্জ ওম প্রকাশ মিথারওয়ালের, হতাশ করলেন জিতু রাই
Image

৫০ মিটার পিস্তল বিভাগে ব্রোঞ্জ ওম প্রকাশ মিথারওয়ালের, হতাশ করলেন জিতু রাই

গোল্ড কোস্ট, ১১ এপ্রিল (হি.স.): কমনওয়েলথ গেমসের সপ্তম দিনে শ্যুটিংয়ে পুরুষদের ৫০ মিটার পিস্তল বিভাগে ব্রোঞ্জ জিতলেন ভারতের ওম প্রকাশ মিথারওয়াল। বুধবার ফাইনালে সব মিলিয়ে ২০১.১ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থান অর্জন করেন তিনি। ২২৭.২ পয়েন্ট পেয়ে কমনওয়েলথ গেমসে রেকর্ড করে সোনা জেতেন অস্ট্রেলিয়ার ডেনিয়্যাল রেপাচোলি। অন্যদিকে ২২০.৫ পয়েন্ট নিয়ে রূপো জেতেন বাংলাদেশের শাকিল আহমেদ। ওই একই বিভাগে হতাশ করেছেন জিতু রাই। এই বিভাগে ফেভারিট হিসেবে নেমে ছিলেন তিনি। কিন্তু পদক ধারে কাছে না গিয়ে ফাইনালে ১০৫ পয়েন্ট পেয়ে অষ্টম স্থান অর্জন করে সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে।

ফাইনালের প্রথম রাউন্ডের স্টেজ-২তে ১১১.৩ পয়েণ্ট পেয়ে ভাল শুরু করেছিলেন ওম মিথারওয়াল। কিন্তু অস্ট্রেলিয়ার ডেনিয়্যাল ১০ এবং ১০.১ স্কোর করে দ্বিতীয় রাউন্ডে ব্যবধান বাড়িয়ে নেন। তারপর যা হল বাকিটা ইতিহাস। ডেনিয়্যাল ছোড়া প্রতিটা গুলি লক্ষ্যভেদ করে। ফলে অন্যান্য শ্যুটারদের ধরা ছোয়ার বাইরে চলে যান ডেনিয়্যাল। শেষ পর্যন্ত সোনা জিতে নতুন রেকর্ড তৈরি করে ক্ষান্ত হন তিনি।

প্রসঙ্গ, এর আগে ওম প্রকাশ মিথারওয়াল ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন। ফলে রাজস্থানের বাসিন্দা ওমের ঝুলিতে এখন দুইটি ব্রোঞ্জ পদক রয়েছে। এদিনের ওমের জয় ভারতকে ৭ নম্বর ব্রোঞ্জ পদক এনে দিল। একই সঙ্গে সব মিলিয়ে ভারতের মেডেল সংখ্যা গিয়ে দাঁড়াল ২২।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top