News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্চায়েত ভোটে হস্তক্ষেপ নয়, স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের

পঞ্চায়েত ভোটে হস্তক্ষেপ নয়, স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি ও কলকাতা, ৯ এপ্রিল (হি.স.): সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল রাজ্য বিজেপি| রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে হিংসা নিয়ে শীর্ষ আদালতে মামলা করেছিল বিজেপির লিগাল সেল| সোমবার রাজ্য বিজেপির সেই মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট| পাশাপাশি শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে, পঞ্চায়েত নির্বাচন নিয়ে সর্বোচ্চ আদালত কোনও হস্তক্ষেপ করবে না| বরং রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়া উচিত আবেদনকারীর|
তৃণমূল কংগ্রেস-এর হিংসার পরিপ্রেক্ষিতে রাজ্যের প্রায় সর্বত্রই মনোনয়ন জমা দিতে গিয়ে বাধা পাচ্ছেন বিরোধী প্রার্থীরা| প্রতিদিনই বোমা-গুলির লড়াইয়ে উত্তপ্ত হচ্ছে বঙ্গভূমি| এমতাবস্থায় মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা বাড়ানো, কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করানো ও প্রার্থীদের নিরাপত্তার ব্যবস্থা করার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিল রাজ্য বিজেপির লিগাল সেল| সেই মামলার রায় দিতে গিয়ে সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি আর কে আগরওয়ালের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়েছে, নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, তাই এই মুহূর্তে আদালত কোনও হস্তক্ষেপ করবে না| শীর্ষ আদালতের বক্তব্য, রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়া উচিত আবেদনকারীর|
সুপ্রিম কোর্টের এই রায়ে স্বাভাবিকভাবেই খুশি রাজ্য সরকারের আইনজীবীরা| অন্যদিকে, চিন্তা বাড়ল বিজেপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলির| সুপ্রিম রায়ের প্রেক্ষিতে তৃণমূলের আইনজীবী তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, এই জয় রাজ্য সরকারের বড় জয়| তবে, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, আমাদের লড়াই অব্যাহত থাকবে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top