News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরো স্বাভাবিক, দাবি ডিজিপির
Image

রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরো স্বাভাবিক, দাবি ডিজিপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ৷৷  রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরো স্বাভাবিক, জোর গলায় দাবি করেন রাজ্য পুলিশের মহানির্দেশক এ কে শুক্লা৷ তার কথায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যে  বিভ্রান্তি তৈরির চেষ্টা হচ্ছে৷ কিন্তু, যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সর্তক করেন শ্রী শুক্লা৷

শনিবার সাংবাদিক সম্মেলনে রাজ্য পুলিশের মহানির্দেশক বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চিন্তা কোন কারণ নেই৷ জনগনের পূর্ণ সহযোগিতায় এবং পুলিশ ও কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর প্রচেষ্টায় আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পুরো স্বাভাবিক৷ তাঁর কথায় জনগনের নিরাপত্তায় পুলিশ প্রতিজ্ঞাবদ্ধ৷ কিন্তু আইন ভাঙলে তাদের কোনও ভাবে বরদাস্ত করা হবেনা৷

এদিন তিনি রাজ্যবাসীকে গুজবে বিশ্বাস না করতে আবেদন জানিয়েছেন৷ তার কথায়, কিছু মানুষ উদ্দেশ্যমূলক ভাবে গুজব ছড়াচ্ছেন৷ তাদেরকে সতর্ক করে এ কে শুক্লা বলেন, গুজব যারাই ছড়াবেন তাদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেওয়া হবে৷ স্যোসাল মিডিয়ায় কোন ঘটনার রং মিশিয়ে প্রচার করা হলে সেগুলির দিকেও পুলিশের নজর রয়েছে৷ তার মতে গত কয়েকদিন পুলিশ কোনও ঘটনার যখনই খবর পেয়েছে তৎপরতার সাথে ব্যবস্থা নিয়েছে৷ এদিন তিনি আবেদন জানান, পুলিশ ও জনগনের একসাথে মিলে কাজ করা উচিত৷ তবেই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে৷

রাজ্য পুলিশের মহানির্দেশক জানান, গত ৭ মার্চ পর্যন্ত বিভিন্ন নাশকতা মূলক কাজের সাথে যুক্ত ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে৷ এছাড়াও আরো ৩৪ জনের বিরুদ্ধে তদন্ত চলছে৷ তিনি জানান, এখন পর্যন্ত শতাধিক সন্ত্রাসের ঘটনার অভিযোগ রাজ্যের বিভিন্ন থানায় লিপিবদ্ধ হয়েছে৷ পুলিশ খুবই তৎপরতার সাথে সমস্ত অভিযোগের তদন্ত করছে৷

এদিন তিনি জোর গলায় স্পষ্ট করে দিয়েছেন, রাজ্যের পরিস্থিতি পুরো স্বাভাবিক৷ তিনি রাজ্যবাসীকে অভয় দিয়ে বলেন, নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ ও কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী রাজ্যে রয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top