News Flash

  • Home
  • Uncategorized
  • সরকার গঠনে জোর প্রস্তুতি, আজ মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা বিজেপির
Image

সরকার গঠনে জোর প্রস্তুতি, আজ মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মার্চ৷৷ নতুন সরকার গঠনের জোর প্রস্তুতি শুরু হয়েছে৷ সোমবার বিজেপি সদর কার্যালয় থেকে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা দেওয়া হবে বলে সূত্রের খবর৷ বিজেপি-আইপিএফটি জোট সরকার গঠনে আগামী ৬ মার্চ বিধায়ক পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে৷ ওই বৈঠকে থাকবেন কেন্দ্রীয় মহাসড়ক, ভূতল ও পরিবহন মন্ত্রী নীতিন গডকড়ি এবং কেন্দ্রীয় উপজাতি কল্যাণ মন্ত্রী জুয়েল ওরাম৷ এছাড়াও থাকবেন ভাবী মুখ্যমন্ত্রী এবং বিজেপির রাজ্য প্রভারী সুনীল দেওধর৷ নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্ভবত ৮ মার্চ৷

৩ মার্চ বামফ্রন্টের ২৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে বিজেপি-আইপিএফটি জোট ক্ষমতা দখল করেছে৷ জোটের দখলে গেছে ৪৩টি আসন এবং বামফ্রন্ট পেয়েছে ১৬টি আসন৷ চড়িলাম কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ মার্চ৷ ফলাফল ঘোষণা হবে ১৫ মার্চ৷ ফলে, এখন নতুন সরকার গঠন নিয়ে জোর প্রস্তুতি শুরু হয়েছে৷ জোটের বৃহত্তম শরিক বিজেপি এখন পরিষদীয় নেতার নাম ঘোষণা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে৷ সূত্রের খবর, বিজেপি সংসদীয় বোর্ডের বৈঠকে মুখ্যমন্ত্রীর নামে শিলমোহর পড়েছে৷ তবে, আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগে তা কাউকে জানাতে চাইছে দলের প্রদেশ কমিটি৷ সূত্রের দাবি, বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেবই মুখ্যমন্ত্রী হচ্ছেন৷ আগামীকাল দিল্লি থেকে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা দেবেন দলের শীর্ষ নেতৃত্ব৷

এদিকে, জোটের পরিষদীয় নেতা নির্বাচিত হওয়ার পর মন্ত্রিসভা গঠনের কাজও সেরে ফেলতে চাইছে বিজেপি৷ সূত্রের খবর, দলের সংসদীয় বোর্ডের নির্দেশে নীতিন গডকড়ি এবং জুয়েল ওরাম মন্ত্রিসভা গঠনের সমস্ত প্রক্রিয়া সামলাবেন৷ সূত্রের খবর, ৬ মার্চ জোটের বিধায়ক পরিষদের সাথে মন্ত্রিসভা গঠনের বিষয়ে তাঁরা বৈঠক করবেন৷ ওই বৈঠকে ভাবী মুখ্যমন্ত্রী সহ বিজেপির রাজ্য প্রভারীও উপস্থিত থাকবেন৷ তবে, ওই বৈঠকে আইপিএফটি ডাকা হয়েছে কিনা, সেবিষয়ে কোন খবর পাওয়া যায়নি৷ ধারণা করা হচ্ছে, মন্ত্রিসভা গঠনের বিষয়ে আইপিএফটি’র সাথে আলাদাভাবে বৈঠক করবে বিজেপি৷

সমস্ত প্রক্রিয়া ঠিকঠাক সম্পন্ন হলে ৮ মার্চ নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top