News Flash

  • Home
  • Uncategorized
  • বিরল রাজনৈতিক সৌজন্যতার নজির
Image

বিরল রাজনৈতিক সৌজন্যতার নজির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মার্চ৷৷ রবিবাসরীয় দিনে এক বিরল রাজনৈতিক সৌজন্যতার সাক্ষী রইল রাজধানী আগরতলাবাসী৷ বিজেপি রাজ্য

রবিবার আগরতলায় সিপিএম পার্টি অফিসে প্রয়াত প্রাক্তন মন্ত্রী খগেন্দ্র জমাতিয়ার প্রতি শ্রদ্ধা জানানোর পর দলের রাজ্য সম্পাদক বিজন ধরের সাথে আলাপচারিতায় বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব৷ নিজস্ব ছবি৷

সভাপতি বিপ্লব কুমার দেব সিপিএম পার্টি অফিসে গিয়ে প্রয়াত প্রাক্তন মৎস্য ও সমবায় মন্ত্রী খগেন্দ্র জমাতিয়াকে শ্রদ্ধা জানান৷ সৌজন্য বিনিময় করেন সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর এবং অন্যান্য নেতাদের সাথেও৷ সাথে সেখানে উপস্থিত বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সরকারকেও কড়জোরে প্রণাম জানান এবং আশীর্বাদ নেন তিনি৷

গোটা বিষয়টি কেন্দ্র করে সারা রাজ্যেই চর্চা শুরু হয়েছে৷ অনেকে বলেছেন, প্রতিপক্ষীয় দলের কার্যালয়ে যাবার এমন দৃষ্টান্ত রাজনীতিতে সচরাচর দেখা যায় না৷ অনন্য নজির স্থাপন করে বিপ্লব দেব হাজির হন মেলারমাঠে সিপিএমের রাজ্য সদর কার্যালয়ে৷

এদিন হঠাৎ তাঁকে দেখে সেখানে উপস্থিত সকলেই রীতিমতো হতবাক হয়ে পড়েন৷ অপ্রস্তুত হয়ে পার্টির রাজ্য নেতারা তাঁর কাছে এগিয়ে যান৷ তখন সেখানে উপস্থিত ছিলেন বিদায়ী মুখ্যমন্ত্রীও৷ প্রয়াত মন্ত্রী খগেন্দ্র জমাতিয়ার মরদেহে মাল্যর্পণ করেন বিপ্লব দেব৷

তিনি এদিন সাংবাদিকদের প্রশ্ণের উত্তরে বলেন, প্রয়াত মন্ত্রী খগেন্দ্র জমাতিয়ার কাছ থেকে অনেক কিছু শেখার রয়েছে৷ রাজনীতিতে আসা মানেই সর্বজনীন জীবনে চলে যাওয়া৷ রাজনৈতিক ব্যক্তিদের ব্যক্তিগত জীবন বলে কিছু থাকে না৷ রাজনীতিতে আমরা যারা নবাগত তাঁদের শিক্ষা নিতে হবে প্রয়াত মন্ত্রী খগেন্দ্র জমাতিয়াদের মতো ব্যক্তিত্বদের কাছ থেকে৷ অপর এক প্রশ্ণের উত্তরে তিনি বলেন, জিবি হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময়ই প্রয়াত নেতাকে দেখে আসি৷ মৃত্যুর খবর পেয়েই ভাবছিলাম একবার শেষ শ্রদ্ধা জানাতে আসতে হবে৷ কিন্তু নির্বাচনের ডামাডোলের জন্য অন্যত্র যেতে পারিনি৷ খবর নিয়ে জেনেছি মরদেহ সিপিএম রাজ্য সদর কার্যালয়ে রাখা হয়েছে৷ তাই এখানে চলে এসেছি৷ তাঁর কথায়, বিজেপি সবাইকে নিয়ে চলতে চায়৷ বিজেপির বিজয়ী প্রার্থীরা সকলেই ব্যাপক হারে সিপিএম কর্মী ও সমর্থকদের ভোটও পেয়েছেন৷ এখানে যাঁরা আছেন তাদের বিজেপি ঘৃণা করে না৷ এমনটা ভারতীয় আদর্শও নয়৷

সাংবাদিকদের সাথে কথা বলার ফাঁকে আচমকাই তিনি এগিয়ে পার্টি অফিসের ভেতরে ঢুকে পড়েন৷ সেখানে দাঁড়িয়ে ছিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ বিপ্লব সরাসরি কড়জোরে তাঁর কাছে এগিয়ে যান৷ তাঁর কাছে আশীবাদ প্রার্থনা করেন বিপ্লব৷ এধরনের আচরণে বিস্মিত হয়ে পড়েন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ এরপর উভয়ের মধ্যে কিছুক্ষণ কথাবার্তাও হয়েছে৷ বিরলতম এই দৃশ্য দেখে উপস্থিত সকলেই হতবাক হয়ে পড়েন৷

মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপচারিতা শেষ হতেই সাংবাদিকরা আবার তাঁকে ঘিরে ধরেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে কী বিষয়ে কথা হল জানতে চান৷ বিপ্লব দেব বলেন, মানিকদা’র কাছে আশীর্বাদ চেয়েছি৷ তিনি বয়সেও বড়, আর রাজনীতি ও রণনীতিতেও প্রবীণ৷ টানা ২০ বছরের মুখ্যমন্ত্রী তিনি৷ তাঁর সঙ্গে মতাদর্শগত দূরত্ব থাকবেই৷ আমরা যে বিশ্বাস করি, তা বয়োজ্যেষ্ঠদের প্রণাম করতেই শেখায়৷ বিপ্লব দেবের কথায়, মানিকদাকে বলেছি রাজ্য পরিচালনায় কোথাও কোনও সমস্যা হলে বুদ্ধি পরামর্শ নিতে অবশ্যই আসব৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top