News Flash

  • Home
  • Uncategorized
  • পাপুয়া নিউ গিনিতে ৭.৫ তীব্রতার জোরালো ভূকম্পন, মৃত্যু ১০ জনের
Image

পাপুয়া নিউ গিনিতে ৭.৫ তীব্রতার জোরালো ভূকম্পন, মৃত্যু ১০ জনের

পোর্ট মোরেসবি (পাপুয়া নিউ গিনি), ২৬ ফেব্রুয়ারি (হি.স.): আবারও ভূমিকম্পের আতঙ্ক| এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাপুয়া নিউ গিনি| স্থানীয় সময় অনুযায়ী সোমবার সকাল ৬.৪৪ মিনিট নাগাদ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে পাপুয়া নিউ গিনির হেলা প্রদেশ| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৫| পাপুয়া নিউ গিনির রাজধানী পোর্ট মোরেসবি থেকে ৫৬০ কিলোমিটার দূরেও ভূকম্পন অনুভূত হয়| ভূমিকম্পের উত্সস্থল ছিল পোরগেরা থেকে ৮৯ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে, ভূগর্ভের ৩৫ কিলোমিটার গভীরে| জোরালো ও শক্তিশালী ভূমিকম্পে ১০ জনের মৃতু্যর খবর পাওয়া যাচ্ছে, তবে প্রশাসনের তরফ থেকে প্রাণহানি সম্পর্কে কোনও পর্যন্ত বিশেষ কিছুই জানানো হয়নি|
মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছেন, স্থানীয় সময় অনুযায়ী সোমবার সকাল ৬.৪৪ মিনিট নাগাদ ৭.৫ তীব্রতার শক্তিশালী ভূকম্পন অনুভূত হয় পাপুয়া নিউ গিনির হেলা প্রদেশ| ভূমিকম্পের উত্সস্থল ছিল পোরগেরা থেকে ৮৯ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে, ভূগর্ভের ৩৫ কিলোমিটার গভীরে|
ফেলিক্স তারাণু নামে স্থানীয় এক ভূতত্ত্ববিদ জানিয়েছেন, মাউন্ট হাগেনে তীব্র ভূকম্পন অনুভূত হয়েছে| বিস্তীর্ণ এলাকাজুড়ে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন| বিভিন্ন বিল্ডিংয়ে ফাটল ধরেছে| প্রায় ৪০ সেকেন্ড ভূকম্পন স্থায়ী হয় বলে জানা গিয়েছে| ভূমিকম্পের পরই প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, তীব্র ভূমিকম্পের জেরে সুনামির কোনও সম্ভাবনা নেই|
পাপুয়া নিউ গিনির সাংসদ এম মাকিবা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, ‘তীব্র ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে| ভূমিকম্পের ঝাঁকুনিতে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে| অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে|’ ভূমিকম্পের জেরে গোটা পাপুয়া নিউ গিনিতে এখন আতঙ্ক তৈরি হয়েছে| যদিও, পাপুয়া নিউ গিনি এমনিতেই ভূমিকম্প প্রবণ দেশ|

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top