News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান সন্ত্রাসে হত এক, জখম তিনজন
Image

পৃথক স্থানে যান সন্ত্রাসে হত এক, জখম তিনজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/চড়িলাম, ২৪ ফেব্রুয়ারি৷৷ পৃথক স্থানে যান সন্ত্রাসে একজনের মৃত্যু এবং তিনজন গুরুতর আহত হযেছেন৷

ধলাই জেলার কমলপুরের মেথির মিয়া এলাকায় পথ দুর্ঘটনায় এক সুকল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ তার নাম জায়েদ খান৷ বয়স এগার৷ জানা গিয়েছে, একটি ট্রিপার ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে ছাত্রটির মৃত্যু হয়েছে৷ এই ব্যাপারে থানায় একটি মামলা গৃহীত হয়েছে৷ চালকের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে৷ পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে৷ পথ দুর্ঘটনায় ছাত্রের মৃত্যুর সংবাদে গোটা এলাকা শোকস্তব্ধ৷ এই দুর্ঘটনার একটি মামলা নিয়েছে পুলিশ৷

এদিকে, বাইক ও অটোর মুখোমুখী সংঘর্ষে আহত হয়েছেন তিনজন৷ তারা হলেন অনন্ত দাস (২১), দিপঙ্কর বিশ্বাস (২৪) এবং লুৎফা বেগম (৫০)৷ দুর্ঘটনাটি ঘটেছে বিশালগড় থানার অধীন কড়ইমুড়া বাজার সংলগ্ণ স্থানে৷ জানা গিয়েছে, বিশালগড়ের দিক থেকে টিআর-০১-সি- ৪০৯৩ নম্বরের একটি লুৎফা বেগমকে নিয়ে বক্সনগরের দিকে যাচ্ছিল৷ কড়ইমুড়া বাজার এলাকায় পৌঁছতেই বিপরীত দিক থেকে আসা একটি বাইকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষে লিপ্ত হয়৷ তাতে বাইকে থাকা চালক ও আরোহী বাইক থেকে রাস্তার উপর ছিটকে পড়ে যান৷ পাশাপাশি অটোটি উল্টে যাওয়ায় যাত্রী৷ মারাত্মক জখম হন তিনজন৷ বিকট শব্দ শুনে আশেপাশের লোকজন ছুটে যায় এবং ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন৷ ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাস্থলে গিয়ে আহত তিনজনকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷ তাদের অবস্থা সংকটজনক হওয়ায় আগরতলায় জি বি হাসপাতালে রেফার করা হয়৷  পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাইক ও অটো আটক করেছে৷ বাইকের নম্বর টিআর-০১-কিও-৪৭৬৭৷ বিশালগড় থানার পুলিশ দুর্ঘটনার একটি মামলা নিয়েছে৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top