News Flash

  • Home
  • Uncategorized
  • ছয়টি কেন্দ্রের ছয়টি বুথে পুনঃনির্বাচন ২৬ ফেব্রুয়ারি, স্বচ্ছ ও নিরপেক্ষতার সাথে নির্বাচন পরিচালিত হয়েছে, দাবী সিইও’র
Image

ছয়টি কেন্দ্রের ছয়টি বুথে পুনঃনির্বাচন ২৬ ফেব্রুয়ারি, স্বচ্ছ ও নিরপেক্ষতার সাথে নির্বাচন পরিচালিত হয়েছে, দাবী সিইও’র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারি৷৷ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালিত হয়েছে৷ কমিশন জনগণের কাছে দায়বদ্ধ৷ ফলে, নির্বাচনী

শুক্রবার সাংবাদিক সম্মেলনে সিইও শ্রীরাম তরণীকান্তি৷ ছবি নিজস্ব৷

প্রক্রিয়ায় সামান্য ত্রুটি হলেও, সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে৷ শুক্রবার সাংবাদিক সম্মেলনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে উঠা অভিযোগের খন্ডন করে জোর গলায় এই দাবি করেন মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরণীকান্তি৷ তবে, পুনঃনির্বাচন কিসের ভিত্তিতে হচ্ছে সে বিষয়ে স্পষ্ট কোন ব্যাখ্যা দেননি তিনি৷

এদিন মুখ্য নির্বাচন আধিকারিক জানান, আগামী ২৬ ফেব্রুয়ারী রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রের ৬টি বুথে পুনরায় ভোট গ্রহণ করা হবে৷ এই ভোট গ্রহণ কেন্দ্রগুলি হল ২২-সোনামুড়া বিধানসভা কেন্দ্রের ২৬-রাজঘাট উচ্চ বুনিয়াদী বিদ্যালয় (উত্তরাংশ), ২৩ ধনপুর বিধানসভা কেন্দ্রের ৮-তেলকাজলা এইচ এস সুকল (এন/ডব্লিউ), ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের ৪৫- বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, ৪০-সাব্রুম বিধানসভা কেন্দ্রের ৪৮-লুধুয়া হাই সুকল (পূর্বাংশ), ৪১- অম্পিনগর (এসটি) বিধানসভা কেন্দ্রের ৩৭- মান্দাইবাড়ি এস বি সুকল এবং ৫৪ কদমতলা-কুর্তি বিধানসভা কেন্দ্রের ৯- পেয়ারাছড়া টি এস্টেট হাই সুকল৷

তিনি আরও জানান, এদিন সকাল সাতটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে৷ এজন্য সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ ভোট কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ সাথে যোগ করেন, ৭টি বিধানসভা কেন্দ্রের ৭টি বুথে ইভিএমের ভোটের সাথে ভিভিপ্যাটের স্লিপ গণনা করা হবে৷ তিনি জানান, ৯নং বনমালিপুর কেন্দ্রের ৩নং এএমসি ওয়ার্ড অফিস নং ২৩ (উত্তর/পশ্চিম), ২৬ আসারামবাড়ি বিধানসভা কেন্দ্রের ৩৫ পশ্চিম রাজনগর হাইসুকল (দক্ষিণ /পশ্চিম), ৩৬ শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের ৫২ আশ্রম কলোনি জেবি সুকল, ৪০১ সাব্রুম কেন্দ্রের ৭ কৃষ্ণনগর এসবি সুকল, ৪৩ করবুক কেন্দ্রের ৮ চৈলামগ পাড়া এসবি সুকল, ৪৪ রাইমাভ্যালী কেন্দ্রের ৪৪ বিশ্বকর্মা পাড়া এসবি সুকল এবং ৪৮ করমছড়া কেন্দ্রের ৩০ মনুঘাট ডিএস বিদ্যালয় বুথে ইভিএমের ভোটের সাথে ভিভিপ্যাটের স্লিপ গণনা করা হবে৷ পাশাপাশি তিনি আরো জানিয়েছেন, ৪টি বুথের গৃহিত ভোটের সাথে মোট ভোট দাতার সংখ্যায় হেরফের হয়েছে৷ একজন করে হিসেব বাড়তি হয়েছে৷ ফলে, ঐ ৪টি বুথে জয়ের ব্যবধান একটি মাত্র ভোট হয় তাহলে ফলাফল ঘোষণার আগে নির্বাচন কমিশনের অনুমতি নিতে হবে৷

তবে, পুনঃনির্বাচন কিসের ভিত্তিতে হচ্ছে এই বিষয়ে স্পষ্ট করে কিছুই জানাননি মুখ্য নির্বাচন আধিকারিক৷ তাঁর কথায়, প্রক্রিয়াগত এবং প্রযুক্তিগত ত্রুটির কারণে ঐ বুথ গুলিতে পুনঃনির্বাচন অনুষ্ঠিত হবে৷ তাঁর বক্তব্য, মোট ভোট যন্ত্রাংশের ২৫ শতাংশ গোলযোগ গ্রহণযোগ্য৷ তাঁর দাবি, নির্বাচন কাজে নিযুক্ত সমস্ত কর্মী ও আধিকারিকরা তাঁদের দায়িত্ব সঠিকভাবেই পালন করেছেন৷

এদিন তিনি আরো জানিয়েছেন নির্বাচনোত্তর সন্ত্রাসের কথা মাথায় রেখেই অতিরিক্ত কেন্দ্রীয় আধা-সামরিকবাহিনী আনা হয়েছে৷ রাজ্যে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী রয়েছে৷ গণনার দিন সারা রাজ্যের পাশাপাশি গণনা কেন্দ্র গুলিতেও পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে৷ গণনা কেন্দ্রে আসতে কারোর ভয় হলে তাদের পরিবহণের ব্যবস্থাও কমিশনের তরফে করা হবে৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top