News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশে লাইনচ্যুত উপবন এক্সপ্রেসের ১১টি কামরা, দুর্ভোগে মন্ত্রী সহ অসংখ্য রেল যাত্রী
Image

বাংলাদেশে লাইনচ্যুত উপবন এক্সপ্রেসের ১১টি কামরা, দুর্ভোগে মন্ত্রী সহ অসংখ্য রেল যাত্রী

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): বাংলাদেশের মৌলভীবাজারে লাইনচ্যুত হয়ে গেল ঢাকাগামী উপবন এক্সপ্রেসের ১১টি কামরা| গভীর রাত একটা নাগাদ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, সাতগাঁও স্টেশনের কাছে বেলাইন হয়ে যায় উপবন এক্সপ্রেসের ১১টি কামরা| এই রেল দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই,তবে এক্সপ্রেস ট্রেনের ১১টি বগি বেলাইন হয়ে যাওয়ায় ট্রেন চলাচল বিপর্যস্ত হয়েছে| ক্ষতিগ্রস্ত হয়েছে রেললাইনও| দ্রুত রেললাইন মেরামতির কাজ শুরু হলেও, ট্রেন চলাচল স্বাভাবিক হতে বিকেল হয়ে যায়|

রেল পুলিশ সূত্রের খবর, গভীর রাতে ঢাকাগামী উপবন এক্সপ্রেস বেলাইন হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান সহ অসংখ্য রেল যাত্রী| স্থানীয় বাসিন্দা ও রেল পুলিশের সহায়তায় যাত্রীদের নিরাপদে উদ্ধার হয়েছে| পুলিশের একটি দল অর্থ প্রতিমন্ত্রীকে নিরাপদে ঢাকায় পৌঁছে দিয়েছে| কী কারণে লাইনচ্যুত হল উপবন এক্সপ্রেসের ১১টি কামরা তা খতিয়ে দেখা হচ্ছে|

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top