News Flash

  • Home
  • Uncategorized
  • নীরবের ব্র্যান্ডের সঙ্গে যাবতীয় চুক্তি বাতিল করলেন প্রিয়াঙ্কা
Image

নীরবের ব্র্যান্ডের সঙ্গে যাবতীয় চুক্তি বাতিল করলেন প্রিয়াঙ্কা

মুম্বই, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতির ঘটনায় দেশজুড়ে আলোড়ন পড়ে গিয়েছে| এমতাবস্থায় ধনকুবের ধীরে ব্যবসায়ী নীরব মোদীর ব্র্যান্ডের সঙ্গে যাবতীয় চুক্তি বাতিল করলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া| প্রিয়াঙ্কা চোপড়ার মুখপাত্র নাতাশা পাল জানিয়েছেন, ‘সাম্প্রতিক অভিযোগের প্রেক্ষিতে, নীরব মোদীর ব্রান্ডের সঙ্গে যাবতীয় চুক্তি বাতিল করা সিদ্ধান্ত নিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া|’

উল্লেখ্য এর আগে নীরব মোদী, তাঁর স্ত্রী অ্যামি, ভাই নিশাল এবং আত্মীয় মেহুল চোকসির বিরুদ্ধে ১১,৪০০ কোটি এবং ২৮০ কোটি টাকার আর্থিক জালিয়াতি অভিযোগ দায়ের করেছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি)| এরপরই প্রিয়াঙ্কা চোপড়া সিদ্ধান্ত নিলেন নীরব মোদীর ব্র্যান্ডের সঙ্গে যাবতীয় চুক্তি বাতিল করবেন তিনি|

উল্লেখ্য, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতির ঘটনায় বিলাসবহুল গাড়ির পর এবার ধনকুবের হীরে ব্যবসায়ী নীরব মোদীর কোম্পানির ৩০ কোটি টাকা ব্যালেন্সের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)| পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে ১৩.৮৬ কোটি টাকার শেয়ার| এখানেই শেষ নয়, ইডি-র তল্লাশিতে বাজেয়াপ্ত করা হয়েছে ১৭৬টি স্টিলের আলমারি এবং ৬০টি প্লাস্টিকের কন্টেনার| উদ্ধার হয়েছে বহু মূল্যবান হাত ঘড়ি|

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top