News Flash

  • Home
  • Uncategorized
  • ভোটের ফলাফল নিয়ে আলোচনায় মশগুল শিক্ষক কর্মচারীরা, লাটে উঠেছে কর্মসংসৃকতি
Image

ভোটের ফলাফল নিয়ে আলোচনায় মশগুল শিক্ষক কর্মচারীরা, লাটে উঠেছে কর্মসংসৃকতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারি৷৷ নির্বাচনের ফলাফল কী হবে তা নিয়ে সব মহলে চর্চা চরমে উঠেছে৷ ১৮ ফেব্রুয়ারী ৫৯টি আসনে ভোট গ্রহণ করা হলেও ভোট গণনার দিন ধার্য করা হয়েছে ৩রা মার্চ৷ মাঝখানে ১২দিন ফলাফল জানার জন্য অধীর অপেক্ষায় থাকতে হচ্ছে জনগণকে৷ এই সময়কালে একদিকে যেমন উন্নয়নমূলক কাজের গতি স্তব্ধ ঠিক তেমনি সরকারি অফিস আদালতেও স্বাভাবিক কাজকর্মও মারাত্মকভাবে ব্যহত হচ্ছে৷ অফিসের বড়বাবু থেকে ছোটবাবু সকলেই ব্যস্ত থাকেন রাজনৈতিক আলোচনা নিয়ে৷ শাসক দলের কট্টরপন্থীরা কোনভাবেই ভরসা ছাড়তে নারাজ৷ অষ্টম বামফ্রন্ট সরকার গঠিত হবে বলেই তারা আশাবাদী৷ পক্ষান্তরে ‘চলো পাল্টাই’র সমর্থকরা অফিস আদালতে কর্মসংসৃকতির তোয়াক্কা না করে নয়া সরকার গঠনের পক্ষে সওয়াল করে চলেছেন৷ ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার পর অফিস আদালতে কর্মচারীরা উপস্থিত থাকলেও কাজের প্রতি মনযোগ নেই তাদের৷ অষ্টম বাম সরকার বনাম নয়া সরকার ইস্যুতে কর্মচারী সমাজ রীতিমতো দ্বিধাবিভক্ত৷ বামপন্থীদের একাংশ এই ইসু্যুতে আবার নীরবতা পালন করে চলেছেন৷ তাদের একটাই বক্তব্য সপ্তম বেতন কমিশন চালু হবে তো? বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে কর্মচারী সমাজের যেন চোখে ঘুম নেই৷ সপ্তম বেতন কমিশনের বিষয়টি আলোচনায় উঠে আসলে তারা ইতিবাচক সাড়াও দিচ্ছেন৷ লাভালাভের এই অঙ্ক কষার দৌলতে সুকল কলেজে পড়াশুনায় ব্যাঘাত ঘটছে৷ অফিস আদালতে কর্মসংসৃকতি একেবারে শিঁকেয় উঠেছে৷ সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ছেন৷ অফিস বাবুদের একটাই বক্তব্য ভোটের ফলাফল ঘোষণার পরই কাজে গতি আসবে৷ অফিস আদালতে কর্মসংসৃকতি লাটে উঠল্যে তা নিয়ে মাথা ব্যাথা নেই দপ্তর কর্মকর্তাদেরও৷ এভাবে চলতে থাকলে জনদুর্ভোগ বাড়বে ও জনস্বার্থ যে বিঘ্নিত হবে তা বলার অপেক্ষা রাখে না৷ অনেকেরই অভিমত, ভোটগ্রহণের পর দীর্ঘদিন ভোটিং মেশিন স্ট্রংরুমে বন্দী না রেখে যতদ্রুত সম্ভব ভোট গণনা করা উচিত৷ তাতে একদিকে যেমন অস্থিরতা কমবে ঠিক তেমনি অফিস আদালতে কর্মসংসৃকতিও দ্রুত স্থিতাবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হবে৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top