News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াইয়ে বাংলাদেশী চোর আটক, গণধোলাইয়ের পর পুলিশে দিল ক্ষুব্ধ জনতা
Image

খোয়াইয়ে বাংলাদেশী চোর আটক, গণধোলাইয়ের পর পুলিশে দিল ক্ষুব্ধ জনতা

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২১ ফেব্রুয়ারি৷৷ ভারত- বাংলা সীমান্ত দিয়ে বাংলাদেশী চোরের অনুপ্রবেশে ফের উপদ্রব শুরু খোয়াই শহর ও শহরতলীতে৷ বুধবার দুপুরে খোয়াইয়ের চরগণকি এলাকার বাসিন্দা সুজিত দাশগুপ্তের বাড়ীতে চুরি হয়েছে৷ ধৃত চোর নিজেই জানাল সে এবং তার সাথীরা বাংলাদেশ থেকেই এসেছে৷ ঘটনার বিবরণে জানা গিয়েছে, গৃহকর্তা সুজিত দাশগুপ্ত অন্যান্য দিনের মত বুধবার সকালে দোকানে চলে যান৷ এবং দুপুর নাগাদ সুজিত বাবুর স্ত্রী বাড়িতে তালা দিয়ে মেয়েকে সুকল থেকে আনতে চলে যান৷ তখন দুপুর ২টা৷ নির্জনতার সুযোগ চোরের দল তাদের বাড়িতে হানা দেয়৷ দরজা ভেঙে প্রায় নগদ দশ হাজার টাকা সহ স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দেয়৷ কিন্তু, হুমড়া হুমড়িতে পাশের বাড়ির লোকজনের টনক নড়ে এবং তাদের সচেতনার ফলেই হৃদয় মিয়া নামে ঐ বাংলাদেশী চোরকে আটক করা সম্ভব হয়৷ আইন হাতে নিয়েই ধৃত চোরকে অনেক সময় গাছের সাথে বেঁধে রাখা হয়৷ তারপর খোয়াই ফাঁড়ি থানার পুলিশ এলে পুলিশের সামনেই কিছু উত্তম মধ্যম দিয়ে হৃদয় মিয়াকে পুলিশের হাতে তুলে দেয় এলাকার জনগণ৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top