News Flash

  • Home
  • Uncategorized
  • স্ত্রীর অভিযোগ অমানবিক নির্যাতনের, স্বামীর বক্তব্য অভিনয় করছে, ধন্দে পুলিশ
Image

স্ত্রীর অভিযোগ অমানবিক নির্যাতনের, স্বামীর বক্তব্য অভিনয় করছে, ধন্দে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২১ ফেব্রুয়ারি৷৷ রাজ্যে পুণরায় গৃহবধূর নির্যাতন৷ স্বামীর নির্যাতন থেকে স্থানীয় এলাকাবাসী উদ্ধার করে খবর দেয়

রীতা বড়া সন্তানদের নিয়ে হাজির হন কদমতলা থানায়৷ ছবি নিজস্ব৷

পুলিশকে৷ অবশেষে কদমতলা থানার পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত স্বামীকে আটক করে কদমতলা থানাায় নিয়ে যায়৷ প্রাায় পাঁচ বছর পূর্বে প্রেম নিবেদনে বিয়ে হয়েছিল উত্তর জেলার কদমতলা থানাধীন সরসপুর এলাকার সজল দেবের সাথে অসমের জোরহাট জেলার ডগাও গ্রামের রিতা বড়ার৷ বিয়ে হবার পর অনেকদিন তাদের দাম্পত্য জীবন সুখের থাকলেও তিন চার বছর যাবত স্বামী সজল দেব স্ত্রী রীতা বড়ার উপর অমানবিক নির্যানত চালিয়ে আসছিল৷

মঙ্গলবার রাতেও স্বামী সজল দেব অমানবিক নির্যাতন চালায় স্ত্রীর উপর৷ স্থানীয় জনগণ একত্রিত হয়ে রাতেই পাষন্ড স্বামী সজল দেবের কাজ থেকে রীতা বড়াকে উদ্ধার করে পুলিশ প্রশাসনকে খবর দেন৷ কদমতলা  থানার পুলিশ সরসপুরের টেকনি এলাকায় এসে স্ত্রী রীতকে উদ্ধার করে থানায় নিয়ে গিয়ে রীতার বাপের বাড়িতে খবর দেয়৷ তাদের ছোট ছোট ছেলেমেয়েকে কদমতলা থানায় রাখা হয়েছে৷ এদিকে, স্বামীর শারিরীক নির্যাতনে গুরুতরভাবে আহত স্ত্রী রীতা বড়া জানায় যে- সে তার ছেলে মেয়েকে নিয়ে জোরহাটের বাপের বাড়িতে যেতে চায়৷ সে আর স্বামীর ঘরে থাকতে চায় না- কারণ স্বামী তাকে মেরে ফেলবে৷ কিন্তু, স্বামী সজল দেবের সাফাই সে মারধর করে না৷ স্ত্রী অভিনয় করছে বলে অভিযোগ করেন৷ অপরদিকে কদমতলা থানার ওসি বাবুল দাস জানান, রীতা বড়ার ভাইয়ের সাথে কথা বলেছেন এবং স্বামীকেও আটক করেছেন৷ এমনকি পুরো ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top