News Flash

  • Home
  • Uncategorized
  • টাকারজলায় সিপিএম প্রার্থীর বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা গ্রেপ্তারের দাবীতে পথ অবরোধ
Image

টাকারজলায় সিপিএম প্রার্থীর বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা গ্রেপ্তারের দাবীতে পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারি৷৷ উপজাতি সংরক্ষিত টাকারজলা বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী রমেন্দ্র দেববর্মার বিরুদ্ধে এক

শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত সিপিএম প্রার্থীকে গ্রেপ্তারের দাবী পথ অবরোধ৷ ছবি নিজস্ব৷

মহিলার শ্লীলতাহানির অভিযোগ থানায় দায়ের করা হয়েছে৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে৷ এরপর প্রচুর সংখ্যায় উপজাতি পুরুষ ও মহিলা  রমেন্দ্র দেববর্মার কঠোর শাস্তির দাবীতে টাকারজলায় পথ অবরোধ করেন৷ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিশাল সংখ্যায় পুলিশ ও অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে৷ অবরোাধকারীদের অভিযোগ বিজেপির জোটসঙ্গী আইপিএফটিকে সহায়তা এবং ভোট দেওয়ার অভিযোগে গিরীবাসীদের উপর সিপিএম ক্যাডারবাহিনী হামলা চালিয়ে যাচ্ছে৷

শ্লীলতাহানির শিকার হওয়ান ঐ মহিলা টাকারজলা থানায় যে লিখিত অভিযোগ দায়ের করেছেন তাতে তিনি উল্লেখ করেছেন মঙ্গলবার দুপুরে তিনি নিজ ঘরে বিছানায় শুয়েছিলেন৷ তখন টাকারজলা বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী রমেন্দ্র দেববর্মা তার বাড়িতে যান এবং বৌদি বলে ডাকেন৷ তারপরই রমেন্দ্র দেববর্মা ঘরে ঢুকে ঐ মহিলার শ্লীলতাহানি করেন বলে অভিযোগ৷ ঐ মহিলা প্রতিবাদ করতেই অভিযুক্ত রমেন্দ্র দেববর্মা ঘটনাস্থল থেকে চলে যান৷ যাওয়ার সময় প্রেমবন্ধু দেববর্মা নামে আরও এক ব্যক্তিকে নিগৃহীত করেন বলে অভিযোগ৷ স্থানীয় সেন্ট পিটার সুকলের পাশে নির্যাতিতা মহিলার স্বামীকে পেয়ে অভিযুক্ত রমেন্দ্র দেববর্মা নাকি তিন মার্চ তাকে মেরে ফেলার হুমকি দিয়েছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করেছেন নির্যাতিতা মহিলা৷ এদিকে, টাকারজলা থানার পুলিশ অভিযোগ পাওয়ার পর একটি মামলা নিয়েছে৷ মামলার নম্বর ০০৯/২০১৮৷ মামলাটি হয়েছে আইপিসির ৪৪৮/৩৫৪(বি) এবং ৫০৬ ধারা মোতাবেক৷ এদিকে, অভিযুক্ত সিপিআই(এম) প্রার্থী রমেন্দ্র দেববর্মাকে গ্রেপ্তাররে দাবীতে প্রচুর সংখ্যায় জনগণ টাকারজলায় পথ অবরোধ করেন৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top