News Flash

  • Home
  • Uncategorized
  • ঘরে স্বামীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, খুনের অভিযোগ তুলে স্ত্রীকে মারধর এলাকাবাসীর
Image

ঘরে স্বামীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, খুনের অভিযোগ তুলে স্ত্রীকে মারধর এলাকাবাসীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারি৷৷ গোমতী জেলার অমরপুরের মৈলাক গ্রামে এক ব্যক্তির মৃত্যু রহস্য ঘিরে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ মৃতের নাম রাজীব শীল৷ তিনি সেলুনে কাজ করে জীবিকা নির্বাহ করেন৷ স্ত্রী পুত্রকে নিয়ে সংসার৷ ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় মঙ্গলবার সকালে নিজ ঘর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়৷ এটি আত্মহত্যা না হত্যাকান্ড তা নিয়ে স্থানীয় জনমনে চাঞ্চল্য তীব্র আকার ধারণ করেছে৷ স্থানীয় জনগণের অভিযোগ মূলে পুলিশ মৃতের স্ত্রীকে আটক করে থানায় নিয়ে গিয়েছে৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড৷ স্ত্রীর সহযোগেই হত্যাকান্ডটি সংগঠিত হয়েছে৷ মৃতের স্ত্রীর বক্তব্য ও চার বছর বয়সী পুত্রের বক্তব্যে যে ফারাক মিলেছে তা থেকে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে৷ প্রণয়ঘটিত কোন ঘটনার জেরেই রাজীব শীল নামে ঐ ব্যক্তিকে নিজ ঘরে হত্যা করে মৃতদেহটি নিজ ঘরে ঝুলিয়ে রাখা হয়েছে বলে প্রাথমিক আশঙ্কা স্থানীয় মানুষের৷ মৃতের স্ত্রী জানান স্বামীকে কোর্টে হাজিরা দিতে যাবার জন্য তৈরী হওয়ার কথা বলে তিনি নাকি পাশের বাড়িতে চলে গিয়েছিলেন৷ পক্ষান্তরে, মৃতের চার বছর বয়সী পুত্র জানায় তার বাবা যখন ঘরে ছিল তখন তার মা ছিল ঘরের বাইরে একটি গাছতলায়৷ তার পাশের বাড়ির এক মেসোর সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিল মা৷ ছেলেটি ঘরে ঢুকে একজন লোককে দেখতে পায়৷ লোকটি কোন কথা বলছিল না৷ অবোঝ বালকটির বক্তব্য থেকে আঁচ মিলেছে তার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ ঘটনার সুষ্ঠু তদন্ত হলে অনায়াসে আসল রহস্য বেরিয়ে আসবে৷

এদিকে, ঘটনার খবর ছড়িয়ে পড়তেই মৈলাক এলাকায় তীব্র উত্তেজনা ও স্থানীয় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়৷ উত্তেজিত জনতা মৃতের স্ত্রীকে বেধরক মারধর করে৷ এমনকি, গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে গুরুতর জখম করে৷ পুলিশ এসে মহিলাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top