News Flash

  • Home
  • Uncategorized
  • শীর্ষ আদালতে স্বস্তি, খুশি প্রকাশ করলেন ‘ওরু আদার লাভ’ ছবির পরিচালক

শীর্ষ আদালতে স্বস্তি, খুশি প্রকাশ করলেন ‘ওরু আদার লাভ’ ছবির পরিচালক

নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি (হি.স.): শীর্ষ আদালতে স্বস্তি পেয়েছেন অষ্টাদশী মালয়ালাম অভিনেত্রী প্রিয়া প্রকাশ ভারিয়র| শুধু প্রিয়া নন, স্বস্তি পেয়েছেন ‘ওরু আদার লাভ’ ছবির পরিচালক এবং প্রযোজকও| বুধবার প্রিয়া এবং ওই ছবির পরিচালক ও প্রযোজকের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলায় স্থগিতাদেশ দিয়ে শীর্ষ আদালত জানিয়েছে, পরবর্তী শুনানির প্রাক্কালে তাঁর (প্রিয়া প্রকাশ ভারিয়ার) বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা করা যাবে না| প্রিয়া ও ওই ছবির পরিচালক ও প্রযোজকের বিরুদ্ধে যাবতীয় আইনি পদক্ষেপে স্থগিতাদেশ দেওয়া হচ্ছে| সর্বোচ্চ আদালতের রায়ে স্বস্তি পাওয়ার পর ‘ওরু আদার লাভ’ ছবির পরিচালক ওমর লুলু জানিয়েছেন, ‘আমাদের বিরুদ্ধে অনেক গুলি মামলা দায়ের হওয়ায়, ক্রু মেম্বারদের প্রত্যেকেই চিন্তিত ছিলেন| সুপ্রিম কোর্টের রায়ে আমরা সত্যিই খুব খুশি| আমাদের যাঁরা সমর্থণ করেছিলেন, তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞ|’
এই মুহূর্তে ইন্টারনেট সেনসেশন হয়ে উঠেছেন অষ্টাদশী মালয়ালাম অভিনেত্রী প্রিয়া প্রকাশ ভারিয়র| আপাতত গোটা দেশের বহু মানুষের মুখে মুখে ঘুরছে অষ্টাদশী প্রিয়ার নাম| মালয়ালাম ছবি ‘ওরু আদার লাভ’-এর একটি গানের দৃশ্যে প্রেমিকের উদ্দেশে ভ্রু নাচিয়ে ও চোখ টিপে প্রিয়া মন জিতে নিয়েছেন বহু পুরুষের| এরপরই প্রিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়| মুসলিমদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে| মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত| অবশেষে প্রিয়ার পাশে দাঁড়াল সর্বোচ্চ আদালতও| সমস্ত অভিযোগকে কার্যত উড়িয়ে দিয়ে প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এএম খানউইলকার এবং বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানিয়েছে, প্রিয়া ও ওই ছবির পরিচালক ও প্রযোজকের বিরুদ্ধে যাবতীয় আইনি পদক্ষেপে স্থগিতাদেশ দেওয়া হচ্ছে|

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top