News Flash

  • Home
  • Uncategorized
  • ভূমিকম্পে কেঁপে উঠল কাঠমাণ্ডু, কম্পাঙ্ক ৩.৬
Image

ভূমিকম্পে কেঁপে উঠল কাঠমাণ্ডু, কম্পাঙ্ক ৩.৬

কাঠমাণ্ডু, ২১ ফেব্রুয়ারি (হি.স.): আবারও ভূমিকম্পের আতঙ্ক| এবার মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল নেপালের রাজধানী কাঠমাণ্ডু| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৬| নেপালের সিসমোলজিক্যাল সেন্টার-এর তরফে জানানো হয়েছে, বুধবার ভোররাত ২.২৩ মিনিট নাগাদ ৩.৬ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে নেপালের রাজধানী কাঠমাণ্ডু| ভূমিকম্পের উত্সস্থল ছিল কাঠমাণ্ডুতে| যদিও মৃদু এই কম্পনে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি|
ভূতত্ত্ববিদরা জানিয়েছেন, বুধবার ভোররাত ২.২৩ মিনিট নাগাদ ৩.৬ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে নেপালের রাজধানী কাঠমাণ্ডু| মৃদু ভূকম্পনে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি| ভূমিকম্পের জেরে গোটা কাঠমাণ্ডু জুড়েই আতঙ্ক তৈরি হয়েছে| অনেকেই ভোররাতে ঘুম থেকে উঠে পড়েন| যদিও, কাঠমাণ্ডু এমনিতেই ভূমিকম্প প্রবণ এলাকা| উল্লেখ্য, ২০১৫ সালের ২৫ এপ্রিল ভয়াবহ ভূমিকম্পে (গোর্খা ভূমিকম্প) কেঁপে উঠেছিল নেপাল| ৭.৮ তীব্রতার ভূমিকম্পে মৃত্যু হয়েছিল ৯,০০০ মানুষের এবং আহত হয়েছিলেন কমপক্ষে ২২,০০০ মানুষ|

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top