News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনায় নিহত বিজেপি বিধায়ক সহ ৪
Image

উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনায় নিহত বিজেপি বিধায়ক সহ ৪

লখনউ (উত্তরপ্রদেশ), ২১ ফেব্রুয়ারি (হি.স.): মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক সহ চারজন। বুধবার সকালে উত্তরপ্রদেশের সীতাপুরে ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত হন উত্তরপ্রদেশের বিজনোর জেলার নূরপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বছর ৪৫-এর লোকেন্দ্র সিং। বুধবার সকালে নিজের ব্যক্তিগত টয়োটা ফরচুন গাড়িতে করে সীতাপুর দিয়ে যাচ্ছিলেন বিধায়ক লোকেন্দ্র সিং। কমলাপুর থানার অন্তগর্ত ককহিয়া গ্রামের কাছে ২৪ নম্বর জাতীয় সড়কে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বিধায়কের গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে। পরে পণ্যবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় গাড়িটির। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে বিধায়কের গাড়ির সামনের দিকটা একেবারে দুমরে মুচরে যায়। দুর্ঘটনায় খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে বিজেপি বিধায়ক লোকেন্দ্র সিংকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এই দুর্ঘটনায় বিজেপির বিধায়কের দুই দেহরক্ষীরও মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় নিহত হয়েছেন ঘাতক ট্রাকটির চালক। বিধায়কের গাড়ির চালক সচিন সিং গুরুতর আহত হয়েছেন। হাসপাতালে তার চিকিৎসা চলছে।
কি কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান অতিদ্রুত গতিতে আসার ফলেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। নিহত বিজেপির পরিবার এবং সমর্থকদের উপর নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ সূত্রে বিধায়কের দুই দেহরক্ষীর পরিচয় জানা গিয়েছে। মৃতেরা হলেন দীপক কুমার (৩০) ও বৃজেশ মিশ্র (২৮) ।

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top