News Flash

  • Home
  • Uncategorized
  • শহরতলীর মোল্লাপাড়ায় রাষ্ট্রীয় সন্ত্রাসের অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ সিপিএম
Image

শহরতলীর মোল্লাপাড়ায় রাষ্ট্রীয় সন্ত্রাসের অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ সিপিএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারি৷৷ রাজনৈতিক সন্ত্রাস নয়, রাষ্ট্রীয় সন্ত্রাসের গুরুতর অভিযোগ করল শাসক দল সিপিএম৷ ঘটনা

মঙ্গলবার পশ্চিম জেলার পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দিয়েছে সিপিএম৷ ছবি নিজস্ব৷

রাজধানী আগরতলা শহর এলাকার বিটারবন মুল্লাপাড়া এলাকায়৷ অভিযোগ, সোমবার রাতে রামনগর ফাঁড়ির সেকেন্ড অফিসারকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা বিটারবণ মুল্লা পাড়া এলাকায় নিরাপত্তা বিধানের নামে রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়েছে৷

এলাকাবাসীর অভিযোগ, সেখানে কোন ধরণের রাজনৈতিক সন্ত্রাস ছিল না৷ কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী শান্তিপ্রিয় এলাকাবাসীর উপর জুলুমবাজি ও সন্ত্রাস চালিয়েছে৷ নিরপরাধ মানুষকে লাঠিপেটা করেছে বলেও অভিযোগ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ বিষয়টি শাসক দলের নেতৃবৃন্দের নজরে আনা হয়৷ সিপিআইএম ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে সিপিএম উজান অভয়নগর অঞ্চল কমিটির পক্ষ থেকে৷ এ ব্যাপারে মঙ্গলবার পশ্চিম জেলার পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করা হয়৷ ঘটনায় সুষ্টু তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়েছে৷ ডেপুটেশন প্রদানকালে প্রতিনিধি দলে ছিলেন অমল চ্যাটার্জী, দলীয় প্রার্থী কৃষ্ণা মজুমদার, নারী নেত্রী কৃষ্ণা রক্ষিত প্রমুখ৷

অপর একটি সূত্রে জানা গিয়েছে, এলাকাটি শাসক দল সিপিএমের খাসতালুক হিসেবে চিহ্ণিত৷ সে কারণেই কেন্দ্রীয় বাহিনী সন্ত্রাস চালিয়েছে৷ অবশ্য এই ধরনের অভিযোগর সত্যতা নিয়েও প্রশ্ণ উঠেছে৷ পুলিশ অবশ্য রাষ্ট্রীয় সন্ত্রাসের অভিযোগ খারিজ করে দিয়েছে৷ সোমবার রাতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সাথে যে পুলিশ অফিসার ছিলেন তিনি জানিয়েছেন এমন ধরনের কোন ঘটনাই ঘটেনি৷ তবে কেন্দ্রীয় বাহিনী ঐ এলাকায় বসবাসকারী জনগণকে বারবার বলেছেন যে যেহেতু নির্বাচন প্রক্রিয়া চলছে তাই তারা যাতে বাড়ি ঘরের বাইরে গিয়ে তেমন কোন অশান্তির পরিবেশ সৃষ্টি না করে৷ কোন ধরনের মারধর বা বাড়িঘরে আক্রমণের ঘটনা অসত্য বলে দাবি করেছেন ঐ পুলিশ অফিসার৷ অন্যদিকে, এলাকার জনগণের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাড়ি থেকে ডেকে এনে মারধর করেছে৷ এমনকি মহিলাদেরও নাকি অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top