News Flash

  • Home
  • Uncategorized
  • পিএনবি জালিয়াতি : জিএম পদমর্যাদার অফিসার গ্রেফতার
Image

পিএনবি জালিয়াতি : জিএম পদমর্যাদার অফিসার গ্রেফতার

মুম্বই, ২১ ফেব্রুয়ারি (হি.স.): পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতির ঘটনায় পিএনবি-র আরও একজন অফিসারকে গ্রেফতার করল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)| মঙ্গলবার রাতে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি)-এর জেনারেল ম্যানেজার (জিএম) পদমর্যাদার একজন অফিসারকে গ্রেফতার করেছেন সিবিআই গোয়েন্দারা| ধৃত পিএনবি-র প্রাক্তন এই অফিসারের নাম হল, রাজেশ জিন্দল|
সিবিআই সূত্রের খবর, ২০০৯ সালের আগস্ট মাস থেকে ২০১১ সালের মে মাস পর্যন্ত পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ব্র্যাডি হাউজ শাখা (মুম্বই)-র ব্রাঞ্চ প্রধান ছিলেন রাজেশ জিন্দল| বর্তমানে তিনি নয়াদিল্লিতে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি)-এর হেড অফিসে জেনারেল ম্যানেজার (ক্রেডিট) পদে কর্মরত| পিএনবি-র এই ব্র্যাডি হাউজ শাখা (মুম্বই) থেকেই যাবতীয় আর্থিক দুর্নীতির অভিযোগ এসেছে| উল্লেখ্য, সোমবারই পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ব্র্যাডি হাউজ শাখাটি (মুম্বই) সিল করে দিয়েছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top