News Flash

  • Home
  • Uncategorized
  • শিশু ধর্ষণ কাণ্ডে অপরাধীদের বিরুদ্ধে এবার কঠোর আইন আনতে চলেছে রাজস্থান সরকার
Image

শিশু ধর্ষণ কাণ্ডে অপরাধীদের বিরুদ্ধে এবার কঠোর আইন আনতে চলেছে রাজস্থান সরকার

জয়পুর(রাজস্থান), ২০ ফেব্রুয়ারি (হি.স.) : শিশু ধর্ষণকাণ্ডে অপরাধীদের বিরুদ্ধে আরও কঠোর আইন আনতে চলেছে রাজস্থান সরকার। খুব শীঘ্রই এই বিষয়ে একটি বিল রাজস্থান বিধানসভায় পেশ করা হবে। এই বিলটিতে শিশু ধর্ষণকাণ্ডে অপরাধীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সুপারিশ করা হবে। এই বিষয়ে রাজস্থানের মন্ত্রী গুলাব চন্দ কাটারিয়া জানিয়েছেন, আমরা মধ্যপ্রদেশের মতো করে এমন একটি আইন আনতে চলেছি যেখানে ১২ বছর এবং তার নীচে কোনও শিশুকে ধর্ষণ করলে অপরাধীকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হবে। বিলটি তৈরি হয়ে গেলেই বিধানসভায় তা পেশ করা হবে।
প্রসঙ্গত, গত বছর ৪ ডিসেম্বর মধ্যপ্রদেশ বিধানসভায় ‘দি পিন্যাল ল(মধ্যপ্রদেশ অ্যামেডমেন্ট)বিল-২০১৭’ বিলটি পাশ হয়ে ছিল। যেখানে বলা হয়েছিল শিশু ধর্ষণকাণ্ডে অপরাধীদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। উল্লেখ্য, রাজস্থানে শিশুদের উপর অপরাধ হওয়ার ঘটনা বেড়েই চলেছে। ২০১৬ সালে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী শিশুদের বিরুদ্ধে অপরাধ করার দায়ে ৪০৩৪ টি মামলা নথিভুক্ত হয়েছে। তার জেরেই এই কঠোর সিদ্ধান্ত নিলো রাজ্য সরকার।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top