News Flash

  • Home
  • Uncategorized
  • পুণে-বেঙ্গালুরু জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, অকালেই মৃত্যু পাঁচ পড়ুয়ার
Image

পুণে-বেঙ্গালুরু জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, অকালেই মৃত্যু পাঁচ পড়ুয়ার

মুম্বই, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): আবারও ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটল মহারাষ্ট্রে| অকালেই চলে গেল পাঁচটি প্রাণ| পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্রের কোলাপুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল পাঁচজন পড়ুয়ার| ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ পড়ুয়ার মৃত্যুর পাশাপাশি কমবেশি আহত হয়েছেন অন্তত ২৯ জন| সোমবার দুর্ঘটনাটি ঘটেছে কোলাপুর জেলায়, পুণে-বেঙ্গালুরু জাতীয় সড়কের উপর নাগাঁও ফাটা গ্রামের কাছে| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, ছত্রপতি শিবাজী মহারাজের জন্মবার্ষিকী উপলক্ষ্যে সোমবার সকালে ট্রাকে চেপে সাঙলি অভিমুখে যাচ্ছিলেন অন্তত ৪৪ জন পড়ুয়া| নাগাঁও ফাটা গ্রামের কাছে পড়ুয়াবোঝাই ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে একটি গাড়ি| এছাড়াও দু’টি মোটরবাইকেও ধাক্কা মারে ঘাতক গাড়িটি|
সাত সকালে ভয়াবহ দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে স্থানীয় থানার পুলিশ| পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় অন্তত ৩৪ জন পড়ুয়াকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়| হাসপাতালে নিয়ে যাওয়া হলে পাঁচজন পড়ুয়াকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা| বাকি ২৯ জন হাসপাতালে চিকিত্সাধীন| মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top