News Flash

  • Home
  • Uncategorized
  • ধস চাপায় মেলাঘরে দুই শিশুর মৃত্যু
Image

ধস চাপায় মেলাঘরে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারি৷৷ মেলাঘরের বানিয়াছড়া এলাকায়চ আজ ধসচাপায় ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ মৃতেরা হল বিশ্বজিৎ সরকার (৮) ও টিটন সরকার (১২)৷ জানা যায়, মেলাঘরের বানিয়াছড়া এলাকায় ড্রজার দিয়ে মাটি কাটার কাজ চলছিল৷ শিশুরা যখন সেখান দিয়ে যাচ্ছিল তখনই মাটি ধসে পড়ে৷ ধসের নিচে চাপা পড়ে দুই শিশু৷ সঙ্গে সঙ্গে তাদের উদ্ধারের চেষ্টা করা হয়৷ কিন্তু জীতিব অবস্থায় তাদের উদ্ধার করা সম্ভব হয়নি৷ ধস চাপায় দুই শিশুর মৃত্যুর সংবাদে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷

প্রসঙ্গত, প্রায়শই ঝুকিপূর্ণ জায়গাগুলিতে ড্রজার দিয়ে মাটি কাটা হয়৷ অনেক সময় মাটি ধসে পড়ে শ্রমিকের মৃত্যুর ঘটনাও ঘটে৷ এক্ষেত্রে শ্রমিকদের সুরক্ষার বিষয়টি নিয়ে তেমন কোন গুরুত্ব দেওয়া হচ্ছে না৷ বিশেষ করে বিভিন্ন নির্মাণ সংস্থার সাথে যুক্ত শ্রমিকরা ড্রাজার দিয়ে মাটি কাটা ও ভরাটের ঝুকিপূর্ণ কাজ করেন৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top