News Flash

  • Home
  • Uncategorized
  • দেশে একনায়কতন্ত্র কায়েমের চেষ্টা চলছে ঃ পৃথ্বিরাজ চৌহান
Image

দেশে একনায়কতন্ত্র কায়েমের চেষ্টা চলছে ঃ পৃথ্বিরাজ চৌহান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ফেব্রুয়ারি৷৷ আরএসএস ভাবাদর্শে বিশ্বাসী বিজেপি দেশে একনায়কতন্ত্র কায়েম করার চেষ্টায়

বুধবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বরিষ্ট কংগ্রেস নেতা পৃথ্বিরাজ চৌহান৷ ছবি নিজস্ব৷

রয়েছে৷ তা খুবই চিন্তার বিষয়৷ বুধবার সাংবাদিক সম্মেলনে বরিষ্ঠ কংগ্রেস নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বিরাজ চৌহান এইভাবেই বিজেপির বিরুদ্ধে বিষোদ্গার প্রকাশ করেছেন৷  তাঁর কথায়, বিজেপি জোট এই রাজ্যকে তছনছ করে দেবে৷

এদিন তিনি বলেন, রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে ত্রিমুখী লড়াই হবে৷ ২৫ বছরের বাম শাসনের রিপোর্ট চাওয়া হলে রোমহর্ষক চিত্র ফুটে উঠবে৷ বেকারত্ব, গরীবী দিনে দিনে বেড়েছে এরাজ্যে৷ তাঁর কথায়, শিল্পের অভাব এবং কৃষির বেহাল দশার ফলে এই রাজ্য প্রকৃত উন্নয়নের ধরাছোঁয়ার বাইরে রয়েছে৷ তাই, তিনি পরিবর্তন প্রয়োজন বলে দাবি করেন৷

তাঁর মতে, পরিবর্তন খুবই জরুরী৷ কিন্তু, পরিবর্তন প্রয়োজন ভালোর জন্য৷ সিপিএমকে সরিয়ে বিজেপিকে বাছাই করা হলে এই রাজ্য তছনছ হয়ে যাবে৷ তিনি বলেন, বিজেপিকে বাছাই করার আগে দেশের পরিস্থিতি পর্যালোচনা করে দেখা উচিৎ৷ শুধু প্রতিশ্রুতি ছাড়া বিজেপি আর কিছুই দেয়নি দেশবাসীকে, কটাক্ষ করেন তিনি৷ পৃথ্বিরাজ চৌহানের বক্তব্য, নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে বিজেপিকে জিজ্ঞাসা করে হলে বলা হয় তা ছিল জুমলা৷ তাই, কোনটা তাঁদের জুমলা এবং কোনটা জুমলা নয়, তা বিশ্লেষণ করে দেখা উচিৎ, বিদ্রুপের সুরে বলেন তিনি৷

তাঁর কথায়, বিজেপির শাসনে দেশের অর্থনৈতিক ব্যবস্থা ভীষণ ধাক্কা খেয়েছে৷ মনমোহন জমানায় জিডিপি হার ৯ শতাংশ ছিল, কিন্তু এখন তা অনেক নেমে গেছে৷ এর জন্য তিনি বিমুদ্রাকরণ এবং জিএসটিকে দায়ী করেছেন৷ তাঁর মতে, সারা দেশের অপূরণীয় ক্ষতি করেছে বিমুদ্রাকারণ এবং জিএসটি৷ তিনি জানান, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী সম্প্রতি বলেছেন, বিমুদ্রাকরণ সংঘের নির্দেশে হয়েছে৷

তাঁর বক্তব্য, রাজ্যের স্বার্থে বামেদের সরানো হোক৷ কিন্তু, তার বদলে বিজেপিকে ঢুকতে দেওয়া ঠিক হবে না৷ তিনি আশংকা প্রকাশ করে বলেন, আইপিএফটির সাথে বিজেপির জোট রাজ্যকে ভাগ করার জন্যই হয়েছে৷ তাঁর মতে, বিজেপি এই রাজ্য যত বেশি আসন জিতবে দেশের পরিস্থিতি তত বিপজ্জনক হবে৷ তাঁর কথায়, আরএসএস ভাবাদর্শে বিশ্বাসী বিজেপি দেশে একনায়কতন্ত্র কায়েম করতে চাইছে৷ তাঁদের এই লক্ষ্য খুবই চিন্তার বিষয়৷ এই যুক্তি তুলে ধরে পৃথ্বিরাজ চৌহান মনে করেন, পরিবর্তন হওয়া উচিৎ ভালোর জন্য৷ যাতে মানুষ উপকৃত হতে পারেন৷ তাই তার দাবী, সিপিএমকে সরিয়ে বিজেপিকে ক্ষমতায় আনা হলে রাজ্যের সর্বনাশ হওয়া স্বাভাবিক৷

এদিন তিনি কংগ্রেসের দূর্বলতার কারণেই বিজেপি কেন্দ্রে ক্ষমতায় এসেছে, তা মেনে নিয়েছেন৷ তবে, এই রাজ্যে ভোট বিভাজনের মাধ্যমে কংগ্রেস সিপিএমকে মদত দেবে, তা মানতে রাজী হননি৷ তাঁর কথায়, টানা দশ বছর কেন্দ্রে ক্ষমতায় ছিল কংগ্রেস৷ মানুষের কল্যাণে বহু উদ্যোগ নেওয়া হয়েছে৷ কিন্তু, তাতে কিছু ত্রুটি রয়েছে৷ ফলে, মানুষ চেয়েছেন ২০১৪ সালে  কংগ্রেসের বদলে বিজেপিকে ক্ষমতায় বসানো হউক৷ তবে, এরাজ্যে আবার ফিরে এসেছে বলে দাবি করেন তিনি৷ তাঁর কথায়, কংগ্রেস একটি সর্বভারতীয় দল৷ ভোট বিভাজনে কাউকে সুবিধে পাইয়ে দিতে বিশ্বাসী নয় কংগ্রেস৷ তাঁর দাবি, রাজ্যে কংগ্রেস নির্বাচনে বামফ্রন্ট ও বিজেপিকে কড়া টক্কর দেবে৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top