News Flash

  • Home
  • Uncategorized
  • চড়িলাম বিধানসভা আসনের নির্বাচন ১২ মার্চ, গণনা ১৫ই
Image

চড়িলাম বিধানসভা আসনের নির্বাচন ১২ মার্চ, গণনা ১৫ই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ফেব্রুয়ারি৷৷ স্থগিত হয়ে যাওয়া ১৯-চড়িলাম(এস টি) বিধানসভা আসনের নির্বাচন আগামী ১২ই মার্চ, ২০১৮ অনুষ্ঠিত হবে৷ ভোট গণনা হবে ১৫ মার্চ, ২০১৮৷ ১৭ মার্চের মধ্যে নির্বাচনী প্রক্রিয়া শেষ করতে হবে৷ আজ সন্ধ্যায় নির্বাচন দপ্তরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরণীকান্তি এই সংবাদ জানিয়েছেন৷ তিনি জানান, আগামীকাল অর্থাৎ ১৫ ফেব্রুয়ারী এই নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারী করা হবে৷ মনোনয়ন পত্র জমা নেবার শেষ দিন ২২ ফেব্রুয়ারী, ২০১৮৷ মনোনয়ন পত্র পরীক্ষা করে দেখা হবে ২৩ ফেব্রুয়ারী, ২০১৮৷ মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ২৬ ফেব্রুয়ারী, ২০১৮৷ এ বিষয়ে অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক দেবাশিষ মোদক জানান, সিপিআই(এম) প্রার্থীর মৃত্যুতে আসনটিতে নির্বাচন স্থগিত হয়ে যাওয়ায় এখন শুধুমাত্র সিপিআই(এম) প্রর্থীই মনোনয়ন পত্র জমা দিতে পারবেন৷ অন্য রাজনৈতিক দলের প্রার্থীরা ইতিমধ্যে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ থাকায় তাদের ক্ষেত্রে মনোনয়ন পত্র জনা দেবার বিষয়টি থাকবেনা৷ উল্লেখ্য, সিপিআই(এম) প্রার্থী রমেন্দ্র নারায়ণ দেববর্মার মৃত্যুতে এই আসনটির নির্বাচন স্থগিত হয়ে যায়৷

সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরণীকান্তি জানান, ১৮ ফেব্রুয়ারী অনুষ্ঠেয় রাজ্য বিধানসভার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেয়া হয়েছে৷ সর্বত্র কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে৷ ভোটারদের নির্ভয়ে ভোট দেবার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান৷ মুখ্য নির্বাচন আধিকারিক জানান, আজ সন্ধ্যা পর্যন্ত যে সমস্ত ভোটার সচিত্র স্লিপ হাতে পাননি তারা আগামীকাল সন্ধ্যা ৫ টা পর্যন্ত সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারের কাছ থেকে এই স্লিপ সংগ্রহ করতে পারবেন৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top