News Flash

  • Home
  • Uncategorized
  • ৩১ ঘন্টা অতিক্রান্ত, শ্রীনগরের করন নগরে চলছে গুলির লড়াই
Image

৩১ ঘন্টা অতিক্রান্ত, শ্রীনগরের করন নগরে চলছে গুলির লড়াই

শ্রীনগর, ১৩ ফেব্রুয়ারি (হি.স.): ইতিমধ্যে কেটে গিয়েছে ৩১ ঘন্টারও বেশি সময়| অথচ এখনও শ্রীনগরের করন নগর এলাকায় অবস্থিত সিআরপিএফ ক্যাম্পে চলছে গুলির লড়াই| সোমবারই জঙ্গি হামলায় প্রাণ হারান সিআরপিএফ-এর একজন জওয়ান| ইতিমধ্যে ৩১ ঘন্টা কেটে গেলেও, লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের দুই সন্ত্রাসবাদী নিকেশ করতে পারেনি নিরাপত্তা বাহিনী| মঙ্গলবার সকালেও গোলাগুলির শব্দ শোনা গিয়েছে| সবমিলিয়ে প্রবল ঠাণ্ডার মধ্যেও তপ্ত জম্মু ও কাশ্মীরের সামার ক্যাপিটল| সিআরপিএফ-এর আইজি অপারেশন জুলফিকার হাসান জানিয়েছেন, ‘গুলির লড়াই চলছে| সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি এড়াতে অত্যন্ত সাবধানতার সঙ্গে অভিযান চালাচ্ছি আমরা|’ কাশ্মীর রেঞ্জের আইজিপি এস প্রকাশ পানি জানিয়েছেন, ‘আমাদের সন্দেহ দুই জঙ্গি লুকিয়ে রয়েছে| অপারেশন এখন চূড়ান্ত পর্যায়ে| আশা করছি খুব শীঘ্রই অপারেশন শেষ হবে|’
উল্লেখ্য, সোমবার ভোরে শ্রীনগরের সিআরপিএফ সদর দফতরে ঢোকার চেষ্টা করে দুই জঙ্গি| তবে, নিরাপত্তা বাহিনী সতর্ক থাকায় জঙ্গিদের সেই চেষ্টা ব্যর্থ হয়| জঙ্গিদের দেখা মাত্রই নিরাপত্তা বাহিনী গুলি চালালে জঙ্গিরা পালিয়ে যায়| জঙ্গিরা ছুটে গিয়ে আশ্রয় নেয় শ্রীনগরের করণ নগর এলাকায় অবস্থিত একটি বহুতলে| সোমবার দিনভর চেষ্টা চালিয়েও দুই লস্কর-ই-তৈবা জঙ্গিকে নিকেশ করতে পারেনি নিরাপত্তা বাহিনী| ৩১ ঘন্টা কেটে গেলেও, এখনও চলছে গুলির লড়াই|
এদিকে, মঙ্গলবার ফের সেনাবাহিনীর ক্যাম্পে জঙ্গি হামলার ছক বানচাল করলেন সেনাবাহিনীর জওয়ানরা| মঙ্গলবার ভোর ৪.৩০ মিনিট নাগাদ জম্মু শহরের ডোমানা এলাকায় অবস্থিত সেনা শিবিরে ঢোকার চেষ্টা করে দুই সন্দেহভাজন সন্ত্রাসবাদী| একটি মোটরবাইকে চেপে সেনা শিবিরের প্রবেশদ্বারের কাছে চলে আসে সন্ত্রাসবাদীরা| তবে, সেনাবাহিনীর জওয়ানরা সতর্ক থাকায় জঙ্গিদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে| প্রথমে সেন্ট্রি পোস্টের দিকে গুলি ছোঁড়ে সন্ত্রাসবাদীরা| সেনা জওযানরা পাল্টা-যোগ্য জবাব ফিরিয়ে দিলে জঙ্গিরা পালিয়ে যায়| সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে গোটা এলাকায় চিরুনি তল্লাশি চালানো হয়েছে|

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top