News Flash

  • Home
  • Uncategorized
  • প্রকাশ্যে সুই ধাগা ছবির ফার্স্ট লুক
Image

প্রকাশ্যে সুই ধাগা ছবির ফার্স্ট লুক

মুম্বই, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : প্রকাশ্যে এল সুই ধাগা ছবির ফার্স্ট লুক ।ছবিতে স্বামী-স্ত্রী মৌজ়ি ও মমতার ভূমিকায় দেখা যাবে বরুণ ও অনুষ্কাকে। এই প্রথম একসঙ্গে কাজ করছেন অনুষ্কা –বরুণ। ছবিটি পরিচালনা করেছেন শরৎ কাটারিয়া।
বেশ কয়েকদিন আগে অনুষ্কা নিজের একটি ছবি শেয়ার করেছিলেন। সেখানে একটি রুমালে সেলাই করতে দেখা যায় তাঁকে। ঠিক এমন আরেকটি ছবি পোস্ট করেছিলেন বরুণ ধাওয়ানও। সেখানে সেলাই মেশিন বসে সেলাই করতে দেখা গেছে তাঁকে। জৌলুসহীন সাদামাটা এক মহিলার সাজে দেখা গিয়েছিল অনুষ্কাকে। তার মাঝে ছবির এই লুক সামনে আনলেন বরুণ ও অনুষ্কা। ছবিতে বরুণ পলকা প্রিন্টের ক্রিম রঙের জামা পরে বসে আছেন। রেখেছেন গোঁফ। তাঁর একটু দূরে সোয়েটার ও সিফন শাড়ি পরে বসে আছেন অনুষ্কা। আটের দশকের মতোই তাঁদের পোশাক তৈরি করা হয়েছে। ছবির গল্প একটি ছোটো শহর থেকে আসা দুটি মানুষকে ঘিরে। তাঁদের স্ব-নির্ভর হয়ে ওঠার গল্প তুলে ধরা হবে ছবিতে। একে অপরের মধ্যেকার ভালোবাসাকে যারা প্রতিপদে ফুটিয়ে তুলবে। ছবিতে স্বামী-স্ত্রী মৌজ়ি ও মমতার ভূমিকাকে অভিনয় করেছেন বরুণ ও অনুষ্কা।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top