News Flash

  • Home
  • Uncategorized
  • ঝাড়খণ্ডে সেতুর রেলিং ভেঙে নদীতে জীপ, মৃত ৮
Image

ঝাড়খণ্ডে সেতুর রেলিং ভেঙে নদীতে জীপ, মৃত ৮

দুমকা (ঝাড়খণ্ড), ১২ ফেব্রুয়ারি (হি.স.): সাত সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটল ঝাড়খণ্ডের দুমকা জেলায়| সোমবার ভোর পাঁচটা নাগাদ দুমকা জেলায়, জামা থানার অন্তর্গত লগলা গ্রামের সন্নিকটে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে শুকনো নদীতে পড়ে যায় যাত্রীবোঝাই একটি জীপ| ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৮ জন| দুর্ঘটনায় ৮ জনের মৃত্যুর পাশাপাশি গুরুতর আহত হয়েছেন আরও দু’জন|
পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, বিহারের ভাগলপুর থেকে হিন্দি খবরের কাগজ নিয়ে দুমকা অভিমুখে আসছিল ‘অভিশপ্ত’ ওই জীপটি| রাস্তায় ৮ জনকে জীপে তোলেন চালক ও খালাসি| সকাল হওয়ার আগেই দুমকায় পৌঁছে দিতে হবে খবরের কাগজ| কিন্তু, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে| তাই দ্রুত গতিতে জীপটি চালাচ্ছিলেন চালক| প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, অত্যন্ত দ্রুত গতিতে ছুটছিল জীপটি| ঘড়ির কাঁটায় সকাল তখন পাঁচটা হবে, লগলা গ্রামের সন্নিকটে সেতুর উপর ওঠা মাত্রই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন জীপের চালক| এরপর জীপটি সেতুর রেলিং ভেঙে ২০ ফুট নীচে শুকনো জোরিয়া নদীতে পড়ে যায়| দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে জীপের চালক ও খালাসি সহ ৮ জনের| জীপের আরোহী দু’জন যাত্রীকে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে নিকটবর্তী সদর হাসপাতালে|
পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, জীপের চালক ও খালাসির বাড়ি বিহারে| দুর্ঘটনায় নিহত ৮ জনের মধ্যে ৬ জনের নাম জানা গিয়েছে, তাঁরা হলেন-পশ্চিমবঙ্গের বর্ধমানের বাসিন্দা কাজু শেখ, দুমকার বাসিন্দা শিবনাথ দেহরী, সুন্দর লাল, বিহারের বাঁকার বাসিন্দা জীপের চালক গোবিন্দ শাহ, বিহারের পূর্ণিয়া (কসবা)-র বাসিন্দা শিব কুমার এবং দুমকার বাসিন্দা নবীন কুমার সিং| কী কারণে দুর্ঘটনার কবলে পড়ল জীপটি, তা তদন্ত করে দেখছে জামা থানার পুলিশ| প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, জীপের চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন, সেই কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নদীতে পড়ে যায় যাত্রীবোঝাই জীপটি|

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top