News Flash

  • Home
  • Uncategorized
  • মোদীর ইশারায় চলতে থাকা নাদভিকে সামাজিক ভাবে বয়কট করা উচিত : অসাউদ্দিন ওয়েসি
Image

মোদীর ইশারায় চলতে থাকা নাদভিকে সামাজিক ভাবে বয়কট করা উচিত : অসাউদ্দিন ওয়েসি

হায়দরাবাদ, ১২ ফেব্রুয়ারি (হি.স.): অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মৌলানা সলমন হুসেন নাদভির বিরুদ্ধে তোপ দাগলেন অল ইন্ডিয়া মজলিস-এ-ইস্তাহাদুল মুসলিমিন দলের সুপ্রিমো অসাউদ্দিন ওয়েসি| সম্প্রতি নাদভির রাম মন্দির নির্মানের সমর্থনের মুখ খোলায় তার বিরুদ্ধে তোপ দেগে ওয়েসির মন্তব্য, ‘মোদীর ইশারায় চলতে থাকা নাদভিকে সামাজিক ভাবে বয়কট করা উচিত|
তিনি নাদভির উদ্দেশ্যে বলেন, ‘আপনি তো ২০০১ সালে শুধুমাত্র শরীয়েত মেনে ফতোয়া জারি করে বলতেন বাবরি মসজিদ নিয়ে কোনও সমঝোতা হবে না| এখন এমন কি হল যে তিনি মোদীর সুরে সুর মেলাতে হচ্ছে|
উল্লেখ্য, সম্প্রতিক কালে নাদভি ধর্মগুরু শ্রীশ্রী রবি শঙ্করের সঙ্গে বৈঠক চলা কালিন কথা প্রসঙ্গে বলেছিলেন, রামমন্দির নির্মানের জন্য জমি ছেড়ে দেওয়া উচিত| নাদভির এই মন্তব্যের পরেই বিতর্কের ঝড় ওঠে| এর পরেই পার্সোনাল ল বোর্ড তাকে বিশ্বাস ঘাতক তকমা দিয়ে বরখাস্ত করে| বোর্ড বলেছে, তারা হল শরীয়ত আইন রক্ষা ও মুসলমানদের মধ্যে ঐক্য বজায় রাখার সংগঠিত মঞ্চ। এই ঐক্য যে কোনও ভাবে হোক, রক্ষা করতে হবে। বোর্ড যে সিদ্ধান্তই নিক তা হাসিমুখে মেনে নিতে হবে, প্রত্যেক মুসলমানকে প্রস্তুত থাকতে হবে আত্মত্যাগের জন্য। ইসলাম সম্পর্কে ভুল ধারণার ইতি করার পাশাপাশি শরীয়ত আইন যে মানবস্বার্থপন্থী তা বোঝানোর পক্ষে তারা সওয়াল করেছে।
এর পরেই ওয়েসির এদিনের বক্তব্য সামনে এসেছে| যেখানে তিনি বলেছেন, যদি মুসলিমরা বাবরি মসজিদের জমি ছেড়ে দেয় তাহলে দক্ষিন পন্থীরা আগামী দিনে অন্য মসজিদ গুলিকেও টার্গেট করবে| ওয়েসি একটি জনসভায় নরেন্দ্র মোদীর সমালোচনা করে বলেছেন, মুসলিমদের ব্যাপারে মোদী অপ্রয়োজনীয় ভাবে হস্তক্ষেপ করছেন| পাশাপাশি তিনি বলেন, মুসলিম পার্সোনাল ল বোর্ড যাতে বাবরি মসজিদের ব্যাপারে কোনও রকম সমঝোতা না করে| সুপ্রিম কোর্টেই এই মামলার নিষ্পত্তি হবে|

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top