News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্বোত্তরে বিজেপির চিন্তাধারার কোন স্থান নেই ঃ সি পি যোশী
Image

পূর্বোত্তরে বিজেপির চিন্তাধারার কোন স্থান নেই ঃ সি পি যোশী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ফেব্রুয়ারি৷৷ পূর্বোত্তরে বিজেপির চিন্তাধারার কোন স্থান নেই৷ কারণ, এই অঞ্চলে এখনও বিজেপি পরনির্ভর হয়ে রয়েছে, নিজেদের চিন্তাধারার ভিত শক্তিশালী করতে পারেনি৷  তাই, এআইসিসির সাধারণ সম্পাদক সি পি যোশী দাবি করেন ত্রিপুরাতেও বিজেপির কোন স্থান হবে না৷

শুক্রবার সাংবাদিকদের সাথে মত বিনিমিয় সভায় এই দাবি করে সি পি যোশী বলেন, কংগ্রেস সহ বিভিন্ন আঞ্চলিক দলের উপরই পূর্বোত্তরে নির্ভরশীল বিজেপি৷ কারণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বিধায়করা দলত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছেন৷ তাতেই তারা মনে করছেন বিজেপি শক্তিশালী হয়ে উঠেছে৷ তাঁর কথায় পূর্বোত্তরের সংসৃকতি এবং বাস্তব পরিস্থিতির সাথে মিল খায় না বিজেপির নীতি৷ তাদের চিন্তাধারার সাথে এই অঞ্চলে বিরাট ফারাক রয়েছে৷ শ্রী যোশী বলেন, বিজেপির নীতিতে বিশ্বাসী এমন নেতাদের নিয়ে সংগঠন মজবুত হয়নি৷ কংগ্রেস সহ অন্যান্য আঞ্চলিক দলের নেতা বিধায়করা বিজেপিতে যদি যোগ না দিতেন তাহলে দলের এই বাড়বারন্ত হত না৷ তাঁর সাফ কথা, বিজেপির চিন্তাধারা পূর্বোত্তরে কোন স্থান পাবে না৷ এই যুক্তিতে ত্রিপুরাতেও বিজেপির চিন্তাধারার স্থান হবে না বলে দাবি করেন সি পি যোশী৷

এদিন তিনি আরও বলেন, সারা দেশেই বিজেপির জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে৷ সম্প্রতি গুজরাট এবং রাজস্থানে উপনির্বাচনে তা প্রতিফলিত হয়েছে৷ বিজেপির নীতির প্রতি শরিক দলগুলিও এখন ক্ষোভ প্রকাশ করছে৷ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বিজেপির জোটসঙ্গী হয়েও দাবী আদায়ে চিৎকার চেচামেচি করতে হচ্ছে৷ শ্রীযোশীর বক্তব্য, আগামীদিনে সারা দেশে বিজেপি আরও ব্যাকফুটে যাবে৷ কারণ, তাদের নীতির প্রতি মানুষ ক্রমশ আস্থা হারাচ্ছেন৷ তাই তাঁর দাবি, আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেস আবারও ঘুরে দাঁড়াবে৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top