News Flash

  • Home
  • Uncategorized
  • সোমবার প্রাক্তন সেনানীর পিটিশন শুনবে দেশের সর্বোচ্চ আদালত

সোমবার প্রাক্তন সেনানীর পিটিশন শুনবে দেশের সর্বোচ্চ আদালত

নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি (হি.স.) : সোমবার মেজর আদিত্য কুমারের বাবার আর্জি শুনবে সুপ্রিম কোর্ট। শুক্রবার জানাল দেশের শীর্ষ আদালত |
কাশ্মীরে কর্মরত সেনাবাহিনীর ১০ নম্বর গারোয়াল রাইফেল্‌সের মেজর আদিত্য কুমারের বাবা প্রাক্তন লেফটেন্যান্ট কর্নেল করমবীর সিং বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে শোপিয়ানে গুলি চালনার ঘটনায় রিট পিটিশন দাখিল করেছিলেন। দাখিল করা সেই পিটিশনের পরিপ্রেক্ষিতে শুক্রবার মুখ্য বিচারপতি দীপক মিশ্র ও বিচারপতি এ এম খানিলকর ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুড়ের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছেন যে, আগামী সোমবার প্রাক্তন সেনানীর পিটিশন শুনবে দেশের সর্বোচ্চ আদালত।
জানা গিয়েছে, ২৭ জানুয়ারি জম্মু কাশ্মীরের সোপিয়ানে জঙ্গি অপারেশনে যাওয়া মেজর আদিত্য কুমার ও তাঁর ১০ গারওয়াল রাইফেলস সেনা ইউনিটকে ঘিরে ধরে পাথর ছুঁড়ছিল কিছু দুষ্কৃতী। বারবার নিষেধ করা সত্বেও তারা পাথর ছোঁড়া থামায় নি। এর ফলে পাথর থেকে নিজেদের বাঁচাতে গুলি চালাতে বাধ্য হয় সেনা। এই ঘটনায় ৩ জনের মৃত্যু হয়। জম্মু কাশ্মীর পুলিশ সোপিয়ানের এই ঘটনার জন্য ওই মেজর ও তাঁর ইউনিটের বিরুদ্ধে এফ আই আর দায়ের করে। সেই কারণেই ছেলের পক্ষ নিয়ে বাবা নিজেই এবার সরাসরি সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয়েছেন।
পিটিশনে তিনি বলেছেন, সেই সব ভারতীয় জওয়ানদের আত্মবিশ্বাসের রক্ষার্থে তিনি আবেদন জানাচ্ছেন যাঁরা বহু বাধা বিপত্তি, দুর্গমতার মধ্যেও দেশের নিরাপত্তা এবং জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করেন।
উল্লেখ্য, তদন্তেও এটা পরিস্কার হয়ে যায়, জঙ্গি অপারেশনের সময় পাথর ছোঁড়ার হাত থেকে বাঁচতেই গুলি চালায় সেনা। কিন্তু তবু, পুলিশি অভিযোগ তোলা হয় নি। এরই বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দারস্থ হলেন ওই মেজরের বাবা প্রাক্তন লেফট্যানেন্ট কর্ণেল করমবীর সিং। সুপ্রিম কোর্টে পুলিশের এই অভিযোগের বিরুদ্ধে গতকাল একটি পিটিশন দায়ের করে তিনি আপিল করেন যে, এই ক্ষেত্রে একজন সেনা অফিসারের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা হয়েছে। এই পিটিশনে আরও বলা হয়েছে যে, পুলিশ কখনই একজন আর্মি অফিসারের বিরুদ্ধে জম্মু ও কাশ্মীরে মামলা দায়ের করতে পারে না। কারণ, জম্মু ও কাশ্মীরে বিশেষ আইন চালু আছে৷ এই আইনে সেনাকে বিশেষ ক্ষমতা দেওয়া আছে৷ সেখানে পুলিশ একজন সেনা অফিসারের বিরুদ্ধে মামলা করতে পারে না ৷ তাহলে কি করে জম্মু কাশ্মীর পুলিশ একজন আর্মি অফিসারের বিরুদ্ধে মামলা করতে পারল, প্রশ্ন তোলা হয়েছে ওই পিটিশনে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top