News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস থেকে ৫০০ গুলি ও ৩টি পিস্তলসহ ধৃত এক ব্যক্তি
Image

ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস থেকে ৫০০ গুলি ও ৩টি পিস্তলসহ ধৃত এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ফেব্রুয়ারি৷৷ ভোটের মুখে তিনটি পিস্তল এবং ৫০০ রাউন্ড তাজা গুলি সহ গ্রেপ্তার করা হয়েছে

আগরতলা রেল স্টেশনে আগ্ণেয়াস্ত্র সহ ধৃত এক ব্যক্তি৷ ছবি নিজস্ব৷

এক ব্যক্তিকে৷ ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷ ঘটনার বিবরণে জানা গিয়েছে, বুধবার ত্রিপুরাসুন্দরী এক্সপ্রেস থেকে তিনটি পিস্তল, ৫০০ রাউন্ড গুলি সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আমতলী থানার পুলিশ৷ ধৃতের বাড়ি যতনবাড়ি এলাকা৷ তার নাম নরেশ চাকমা৷ এর আগে অসমেও এইরকমই সমদোষে দোষী সাব্যস্ত হয়েছিল নরেশ৷ পুলিশের ধারনা, অসামাজিক কাজে ব্যবহার করার উদ্দেশ্যেই নরেশ নিয়ে যাচ্ছিল গুলিসহ পিস্তল৷ প্রথমে তাকে জিআরপি বাহিনী আটক করে৷ পরে তাকে আমতলী থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ তার বিরুদ্ধে অস্ত্র আইনের একটি মামলা রুজু করেছে পুলিশ৷

জানা গিয়েছে, তিনটি পিস্তল ৯ এমএম৷ সাথে রয়েছে একটি দামি ছুরিও৷ জিআরপি পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল যে এক ব্যক্তি ত্রিপুরাসুন্দরী এক্সপ্রেসে করে আগ্ণেয়াস্ত্র সমেত আগরতলা স্টেশনে আসছে৷ সেই মোতাবেক পুলিশ বুধবার শেষরাতে ট্রেন স্টেশনে পৌঁছতেই তল্লাসী চালিয়ে নরেশ চাকমাকে আটক করে৷ তার হেফাজতে থাকা তিনটি পিস্তল ও পুনের কারখানায় তৈরী দশটি প্যাকেটে রাখা ৫০০ রাউন্ড গুলি বাজেয়াপ্ত করেছে৷ তাকে জোর জেরা চালানো হচ্ছে৷ একটি সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশে পাচারের জন্যই এই আগ্ণেয়াস্ত্র আনা হয়েছে৷ পুলিশ আগ্ণেয়াস্ত্র চোরাচালানের আন্তর্জাতিক চক্রের পান্ডাদের নামধাম জানার চেষ্টা করছে৷

এদিকে, ভোটের মুখে আগ্ণেয়াস্ত্রসহ ব্যক্তি গ্রেপ্তার হওয়ার ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলেও জোর আলোচনা চলছে৷ বিকালে সিপিএম রাজ্য সম্পাদক একটি সাংবাদিক সম্মেলনে অন্যান্য বিষয়ের পাশাপাশি আগ্ণেয়াস্ত্র উদ্ধারের বিষয়েও প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন৷ তিনি বলেন, রাজ্যে নির্বাচনকে কেন্দ্র করে আশান্তি সৃষ্টির চেষ্টা চলছে৷ বহিরাজ্য থেকে প্রচুর সংখ্যায় লোকজন এখানে এসেছে৷ বিবিন্ন বিধানসভা কেন্দ্রে তারা ঘুরে বেড়াচ্ছে৷ নির্বাচনকে ঘিরে অশান্তির বাতাবরণ সৃষ্টির চেষ্টায় যারা মেতেছে তাদের সম্পর্কে সতর্ক নজর রাখার পরামর্শ দিয়েছেন৷

অন্যদিকে, বিজনবাবুর সাংবাদিক সম্মেলনের পর বিজেপি রাজ্য প্রভারী সুনীল দেওধর সাংবাদিক সম্মলেন অন্যান্য প্রসঙ্গের পাশাপাশি আগ্ণেয়াস্ত্র উদ্ধারের বিষয়ে বলেন, ধৃত ব্যক্তির বাড়ি বহিঃরাজ্যে নয়৷ নরেশ চাকমা যতনবাড়ির বাসিন্দা৷ তিনি অভিযোগ করেন, শাসক দলের অনেক ক্যাডার রয়েছে যারা পরাজয়ের ভয়ে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে৷ নরেশ চাকমার রাজনৈতিক পরিচয় খতিয়ে দেখা দরকার৷ পুলিশ প্রশাসন যাতে  এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সত্য উদ্ঘাটন করে সেকথাও দেওধর এদিন সাংবাদিক সম্মেলনে বলেছেন৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top