News Flash

  • Home
  • Uncategorized
  • মোদি সরকারের গুনকীর্তন করে রাজ্যে পদ্ম ফুটানোর আহ্বান সর্বানন্দ সানোয়ালের
Image

মোদি সরকারের গুনকীর্তন করে রাজ্যে পদ্ম ফুটানোর আহ্বান সর্বানন্দ সানোয়ালের

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৭ ফেব্রুয়ারি৷৷ কেন্দ্রের মোদি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উল্লেখ করে এরাজ্যে

বুধবার মজলিশপুরে বিজেপির নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল৷ ছবি নিজস্ব৷

বিজেপিকে ক্ষমতায় বসানোর জন্য জনগণের প্রতি আহ্বন জানালেন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল৷ বুধবার তেলিয়ামুড়া টাউন হলের সামনে বিজেপি ও আইপিএফটি জোটের তিনজন প্রার্থীর সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সর্বানন্দ সানোয়াল রাজ্য বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে তোপ দাগেন৷ তিনি অভিযোগ করেন, কেন্দ্র থেকে বিভিন্ন প্রকল্পে প্রচুর টাকা পাচ্ছে রাজ্য সরকার৷ কিন্তু, কাঙ্খিত উন্নয়ন হয়নি৷ প্রতিবেশী রাজ্য আসামে বিজেপির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর জনগণের আর্থ সামাজিক মানোন্নয়ন ঘটেছে৷ এই রাজ্যে বেকারদের সঠিক কোন কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেনি বামফ্রন্ট সরকার৷ নেই কোন শিল্প স্থাপনের উদ্যোগ৷ রাস্তাঘাটেরও সমস্যা রয়েছে৷ জলের জন্য মহিলাদের কয়েক কিলোমিটার দূর পর্যন্ত হেটে যেতে হয়৷ শান্তি  শৃঙ্খলা শুধুমাত্র রাজ্য সরকারের অবদান নয়৷ কেন্দ্রের মোদি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর গোটা দেশেই শান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে৷ তিনি অভিযোগ করেন ত্রিপুরায় নারী সংক্রান্ত অপরাধ বাড়ছে৷ এসব থেকে মুক্তি পেতে রাজ্যের জনগণ আসন্ন বিধানসভা নির্বাচনে চলো পাল্টাইয়ের ডাক দিয়েছেন বলে সানোয়াল উল্লেখ করেন৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top