News Flash

  • Home
  • Uncategorized
  • ঐত্রির মৃত্যুতে আমরিকে তীব্র ভাবে ভর্ৎসনা করল স্বাস্থ্য কমিশন
Image

ঐত্রির মৃত্যুতে আমরিকে তীব্র ভাবে ভর্ৎসনা করল স্বাস্থ্য কমিশন

কলকাতা, ৭ ফেব্রুয়ারি( হি.স.): ঐত্রির মৃত্যুতে আমরিকে তীব্র ভাবে ভর্ৎসনা করল স্বাস্থ্য কমিশন । মুকুন্দপুর আমরিতে ঐত্রীর মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য কমিশনে দ্বিতীয় দফার শুনানি হল বুধবার । শুনানিতে হাসপাতালের চিকিত্‍সক, নার্স, আরএমও-সহ কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন । ছিলেন আমরির ‘অভিযুক্ত’ চিকি‍ৎসক । এবং আমরির অভিযুক্ত ইউনিট হেড জয়ন্তী চট্টোপাধ্যায় । স্বাস্থ্য কমিশনের নির্দেশ মেনে হলফনামা পেশ করে ঐত্রির পরিবার । হলফনামা পেশ করে তারা তাদের অভিযোগ জানান । ‘অভিযুক্ত’ চিকি‍ৎসক জানান, ঐত্রিকে বাঁচানোর জন্য ইনজেকশন দেওয়া হয় । স্বাস্থ্য কমিশনের সদস্যরা বলেন, ইনজেকশনের লেবেল ১.৬ এমজি লেখা ছিল । ১.৬ এমএল ইনজেকশন দেওয়া উচিত । ৬ বার ওই ইনজেকশন ঐত্রিকে দেওয়া হয়, যা ওই শিশুর জন্য অত্যন্ত ক্ষতিকর । ‘অগমেন্টিক ইনজেকশন একবারই দিয়েছিলাম’, শুনানিতে দাবি করেন আমরির নার্স । ঐত্রির মায়ের অবশ্য দাবি, ২ বার ইনজেকশন দেওয়া হয় ।
এদিন ঐত্রির মা শম্পা দে বলেন, ‘তদন্তে আমরা সন্তুষ্ট’ । ২৩ ফেব্রুয়ারি ফের ঐত্রির মৃত্যুর শুনানি হবে বলে জানায় স্বাস্থ্য কমিশন । ওই দিন আমরি হাসপাতাল কর্তৃপক্ষকে ফের হলফনামা দিতে নির্দেশ দেওয়া হয় । ঐত্রির ফরেনসিক পরীক্ষার রিপোর্টও পেশ করতে বলা হয়েছে ওই দিন।
গত ১৭ জানুয়ারি মুকুন্দপুর আমরিতে মৃত্যু হয় আড়াই বছরের ওই শিশুর । সর্দি-জ্বর নিয়ে আমরিতে ভরতি হয়েছিল ঐত্রি । হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, কার্ডিয়াক অ্যারেস্টের কারণে মৃত্যু হয় ঐত্রীর । পরিবারের অভিযোগ, চিকিত্‍সার গাফিলতিতে মৃত্যু হয়েছে ঐত্রীর । এরপর সামনে আসে ময়না তদন্ত রিপোর্ট । ময়নাতদন্ত রিপোর্ট ও হাসপাতালে চিকিত্‍সার যাবতীয় নথি পরীক্ষা করে ঐত্রীর পরিবারকে লিখিত রিপোর্ট দিয়েছেন ফরেনসিক বিশেষজ্ঞ অজয় কুমার গুপ্ত । সেই রিপোর্টের ছত্রে ছত্রে যা লেখা হয়েছে, তাতে ভুল চিকিত্সার কারণেই মৃত্যুর ইঙ্গিত মিলেছে ।
রিপোর্টের ৫ নম্বর পাতায় চতুর্থ অনুচ্ছেদে বলা হয়েছে, ১৫ জানুয়ারি হাসপাতালে ভর্তি হওয়ার পরে পরেই ২ বছর ৫ মাসের ঐত্রীকে দিনে ৪০০ মিলিগ্রাম পাওয়ারের ৩টি অগমেন্টাইন ইন্ট্রা ভেনাস ইনজেকশন দেওয়া হয় । অথচ, ওরাল প্রিপারেশন, সাসপেনশন, সিরাপ দিয়ে প্রাথমিক পর্যায়ের জরুরি চিকিত্‍সা শুরু করা যেত । রিপোর্টের পঞ্চম পাতার পঞ্চম অনুচ্ছেদে স্পষ্ট বলা হয়েছে, ইনট্রাভেনাস অগমেন্টাইন ইনজেকশন দেওয়ার কারণে ছোট্ট শিশুর শরীরে বিভিন্ন রকম পার্শ্বপ্রতিক্রিয়া হয় । যেমন হেপাটিক এবং রেনাল ডিসফাংশন । ক্ষতিগ্রস্ত হয় সেন্ট্রাল নার্ভাস সিস্টেম । শিশুরোগ বিশেষজ্ঞ জয়তী সেনগুপ্ত টেলিফোনে ইঞ্জেকশন দেওয়ার পরামর্শ দেন । অথচ, ট্রিটমেন্টের নথিতে কোথাও জয়তী সেনগুপ্তর নাম নেই । রিপোর্টের ষষ্ঠ পাতার দ্বিতীয় অনুচ্ছেদে বলা হয়েছে, ছোট্ট শিশুকে ৪০০ পাওয়ারের অগমেন্টাইন ইনজেকশন দেওয়ার পর কী প্রতিক্রিয়া হল, তা পর্যবেক্ষণের জন্য কোনও ব্যবস্থাই রাখা হয়নি । অ্যালার্জি পরীক্ষার রিপোর্ট না দেখেই একাধিকবার দেওয়া হয় ইনজেকশন । তবুও শরীরে মেলেনি কোনও অ্যালার্জি চিহ্ন । কারণ সঙ্গে চলছিল স্টেরয়েড ইনজেকশনও । তার থেকেই ফুসফুসে জল জমে । শরীরে একাধিক জায়গায় রক্ত জমতে শুরু করে । ধীরে ধীরে সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে যায় ঐত্রির, বুধবার বলেন ফরেনসিক বিশেষজ্ঞ অজয় কুমার গুপ্ত ।
চিকিত্‍সার চরম গাফিলতিতেই যে আড়াই বছরের ঐত্রীর মৃত্যু, মেডিক্যাল রিপোর্ট তুলে ধরে দাবি করেছেন ওই ফরেনসিক বিশেষজ্ঞ । ১৫ জানুয়ারি আমরির ল্যাবে হওয়া ঐত্রীর আইজিই রিপোর্টে দেখা যাচ্ছে রেজাল্ট ১৬৪ । অথচ তার সর্বোচ্চ সীমা ৬০-এর মধ্যে থাকার কথা । ফরেনসিক বিশেষজ্ঞের দাবি, ইনজেকশন নেওয়ার পরে হুহু করে বেড়ে গিয়েছিল ঐত্রীর আইজিই লেবেল । এমন অস্বাভাবিক রিপোর্টের পরেও ঐত্রীকে বাঁচাতে কোনও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ ।

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top