News Flash

  • Home
  • Uncategorized
  • শেয়ার সূচকে পতন অব্যাহত, ৫ লক্ষ কোটি টাকার লোকসান
Image

শেয়ার সূচকে পতন অব্যাহত, ৫ লক্ষ কোটি টাকার লোকসান

মুম্বই, ৬ ফেব্রুয়ারি (হি.স.): শেয়ার মার্কেটের ইন্দ্রপতন অব্যাহত| এবার রেকর্ড পরিমাণ ধস নামল মার্কিন শেয়ার বাজারে| যার বড়সড় প্রভাব পড়ল ভারত সহ বিভিন্ন দেশের শেয়ার বাজারে| ওয়াল স্ট্রিটে ধসের কারণে রীতিমতো উদ্বেগে বিনিয়োগকারীরা| মার্কিন শেয়ার বাজার পতনের ফলে জোর ধাক্কা লাগল ভারত সহ গোটা বিশ্বে| কেন্দ্রীয় বাজেটের পর থেকে এখনও পর্যন্ত ৫ লক্ষ কোটি টাকার লোকসান হল শেয়ার মার্কেটে|

মঙ্গলবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই প্রায় ১২০০ পয়েন্ট পড়ে সেনসেক্স দাঁড়ায় ৩৩,৪৮২| পতন দেখা গিয়েছে নিফটির সূচকেও| দিনের শুরুতেই নিফটির সূচক দাঁড়ায় ১০,৩০০ পয়েন্টে|শেয়ার মার্কেট এতটাই ধাক্কা খেয়েছে, যে কয়েক মিনিটের মধ্যেই বিনিয়োগকারীদের প্রায় ৪,৯৪,৭৬৬ কোটি টাকার ক্ষতি হয়েছে| শেয়ার মার্কেট বিশেষজ্ঞদের মতে, ওয়াল স্ট্রিটের শেয়ার বাজারে ধসের প্রভাবেই ভারত সহ বিভিন্ন দেশের শেয়ার বাজারের এই হাল| শুধু ভারত নয়, শেয়ার বাজার ধসের মুখে পড়েছে জাপান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ায়|

জাপানের শেয়ার বাজার নিক্কেই-এর সূচক পড়েছে ৪.৬ শতাংশ| অস্ট্রেলিয়ার শেয়ার বাজারের সূচক পড়েছে ৩ শতাংশ| দক্ষিণ কোরিয়ার শেয়ার বাজারের সূচক পড়েছে ২ শতাংশ| প্রসঙ্গত,সোমবার আমেরিকার শেয়ার বাজারে যে ধস নেমেছে তাতে সূচক পড়েছে ১৬০০ পয়েন্ট|

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top