News Flash

  • Home
  • Uncategorized
  • মুক্তি পেল অক্ষয় কুমার অভিনীত গোল্ডের টিজার
Image

মুক্তি পেল অক্ষয় কুমার অভিনীত গোল্ডের টিজার

মুম্বই, ৬ ফেব্রুয়ারি (হি.স.): মুক্তি পেল অক্ষয় কুমার অভিনীত গোল্ডের টিজার। সিনেমাটি ১৯৪৮ সালের অলিম্পিকে ভারতীয় হকি দলের সোনা জয়ের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। গোল্ডে অক্ষয় কুমারকে একজন হকি কোচের ভূমিকায় দেখা যাবে। যিনি দেশ এবং হকিতে খুবই ভালবাসেন। স্বাধীনতার আগে থেকে অলিম্পিকে ভারত অংশগ্রহণ করলেও ১৯৪৮ সালের লন্ডন অলিম্পিকস একটু অন্য রকমের, কারণ সেবারই প্রথমবারের জন্য স্বাধীন দেশ হিসেবে ভারত অলিম্পিকে অংশগ্রহণ করেছিল। স্বাধীনতার পরে প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করে ভারত কি করে হকিতে সোনা জিতল, তার উপর ভিত্তি করেই তৈরি এই সিনেয়া।

গোল্ডে অক্ষয় কুমার ছাড়াও দেখা যাবে মৌনি রায়কে। ছোট পর্দার এই অভিনেত্রী গোল্ড সিনেমা দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ করবেন। সিনেমাটি পরিচালনা করেছেন রিমা কাগটি এবং প্রযোজনা করেছেন রিতেশ সিডওয়ানি এবং ফারহান আখতার। আগামী ১৫ আগস্ট মুক্তি পাবে গোল্ড। উল্লেখ্য,এর আগে বলিউডে শাহরুখ খান অভিনীত চক দে ইন্ডিয়া সিনেমাটিও হকির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল।

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top