News Flash

  • Home
  • Uncategorized
  • চিনে বিষাক্ত গ্যাস লিক হয়ে নিহত ৮
Image

চিনে বিষাক্ত গ্যাস লিক হয়ে নিহত ৮

বেজিং, ৫ ফেব্রুয়ারি (হি.স.): বিষাক্ত গ্যাস লিক হয়ে নিহত ৮। মর্মান্তিক দুর্ঘটনাটি সোমবার ঘটেছে দক্ষিণ চিনের গুয়াংডং রাজ্যের শোয়াগুয়ান শহরের একটি ইস্পাত কারখানায় ঘটেছে। বিষাক্ত গ্যাস লিক হওয়ার কারণে ৮ জন প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় অসুস্থ হয়ে পড়েন আরও ১০ জন। কি কারণে এই দুর্ঘটনা তা এখনও জানা যায়নি।
উল্লেখ্য, সোমবার স্থানীয় সময় ভোর রাত ৩ টের সময় ইস্পাত কারখানার পাইপ লাইনে ফাটল দেখা দেয়। আর তা থেকে বিষাক্ত গ্যাস লিক হওয়ার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে উদ্ধারকারী দল।আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ৮ জনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। বাকি ১০ জনের চিকিৎসা চলছে। কি কারণে ওই পাইপ লাইনে ফাটল দেখা দিল তা এখনও জানা যায়নি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। উল্লেখ্য, ২০১৫ সালে চিনের তিয়াজিন শহরের একটি রাসায়নিক কাররখানায় বিস্ফোরণের ফলে ১৭৩ জনের মৃত্যু হয়।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top