News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্রে ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষে নিহত ৫, আহত ২
Image

মহারাষ্ট্রে ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষে নিহত ৫, আহত ২

পুনে, ৪ ফেব্রুয়ারি (হি.স.): ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫। শনিবার রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে পুনে-মুম্বই হাইওয়ের কান্ডালার পুলিশ ট্রেনিং ইনস্টিটিউটের কাছে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে লোনাভালা থানার বিশাল পুলিশবাহিনী। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ৫ জনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। অপর দুই জনের চিকিৎসা চলছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে শনিবার রাত ৯ নাগাদ দুর্ঘটনাটি ঘটে। নিহতের মধ্যে ৪ মহিলা রয়েছেন। গাড়িটি মুম্বই দিকে যাচ্ছিল এবং ট্রাকটি লোনাভালার দিকে যাচ্ছিল। নিহতের মধ্যে ৪ জন সিকিমের বাসিন্দা এবং ১ জন মহারাষ্ট্রের বাসিন্দা। কি কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। তবে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। নিহতেরা প্রত্যেকেই একটি হোটেলের কর্মী ছিলেন। মৃতদেহ গুলিকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। নিহতেরা হলেন পুজা গায়েকওয়াড (২৩), পিথলা সাগাড্ডা (২১), সবিতা রাই (২৬), সোভিয়েত রাই (২১), জোওেব মহম্মদ (৩০)।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top