News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের ভোটের ফলাফল আগামী লোকসভা নির্বাচনে প্রভাব ফেলবে ঃ মানিক সরকার
Image

রাজ্যের ভোটের ফলাফল আগামী লোকসভা নির্বাচনে প্রভাব ফেলবে ঃ মানিক সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ফেব্রুয়ারি৷৷ রাজ্যের নির্বাচনী ফলাফল আগামী লোকসভা নির্বাচনে বিরাট প্রভাব ফেলবে

শনিবার বামুটিয়ায় সিপিএম প্রার্থীর সমর্থনে সমাবেশে বক্তব্য রাখেন দলের পলিটব্যুরোর সদস্য মানিক সরকার৷ ছবি নিজস্ব৷

বলে দাবি করেন সিপিএম পলিটব্যুরো সদস্য তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ তাঁর কথায়, সন্ত্রাসবাদিদের মুখোশধারি রাজনৈতিক দল আইপিএফটির সাথে জোট করে রাজ্যের ক্ষমতা দখলে বিজেপি যে ষড়যন্ত্র করছে, সচেতন ভোটার তা প্রত্যাখ্যান করবেন৷ বামুটিয়া কেন্দ্রে বামফ্রন্ট মনোনিত সিপিআইএম প্রার্থী হরিচরণ সরকারের সমর্থনে গান্ধীগ্রাম সুকল মাঠে আয়োজিত জনসভায় এই দাবি করেন মানিক সরকার৷

এদিন তিনি আরএসএস, বিজেপি এবং আইপিএফটিকে একহাত নিয়েছেন৷ তাঁর বক্তব্য, আরএসএস পরিচালিত বিজেপি সন্ত্রাসবাদি সংগঠনের মুখোশধারি রাজনৈতিক দল আইপিএফটির সাথে জোট গঠন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে৷ তাতে, রাজ্যের শান্তির পরিবেশ আবারও নষ্ট হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন৷ সাথে যোগ করেন, রাজ্যের সচেতন ভোটার এই ষড়যন্ত্র প্রাত্যাখ্যান করবে বলে তাঁর দৃঢ় বিশ্বাস৷

এদিন তিনি বলেন, রাজ্যের নির্বাচনী ফলাফল জাতীয়স্তরে বিরাট প্রভাব ফেলবে৷ কারণ, এই নির্বাচনের ফলাফল আগামী লোকসভা নির্বাচনে প্রতিফলিত হবে বলে তিনি মনে করেন৷ মানিক সরকার বলেন, বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের হতাশা এবারের বাজেটে প্রতিফলিত হয়েছে৷ বড়লোকদের খুশি করা ছাড়া বাজেটে কোন কিছুই রাখেনি কেন্দ্রীয় সরকার৷ তাঁর কটাক্ষ, বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার বরাবরই কর্পোরেটদের স্বার্থের অনুকূলে কাজ করেন৷ এই প্রসঙ্গ তুলে ধরে মানিক সরকারের দাবি, বামফ্রন্ট সরকার বরাবরই গরিবের স্বার্থেই কাজ করে চলেছে৷ উন্নয়নের পাশাপাশি গরিব অংশের মানুষদের জন্যও সমানভাবে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে৷ তাই তাঁর দৃঢ় বিশ্বাস, রাজ্যবাসী শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নের প্রশ্ণেই বামফ্রন্টকে পুনরায় ক্ষমতায় প্রতিষ্ঠিত করবেন৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top