News Flash

  • Home
  • Uncategorized
  • রাজস্থানের তিনটি কেন্দ্রেই জয় কংগ্রেসের
Image

রাজস্থানের তিনটি কেন্দ্রেই জয় কংগ্রেসের

জয়পুর, ১ ফেব্রুয়ারি (হিস)৷৷ রাজস্থানের আলোয়ার ও আজমের লোকসভা এবং মণ্ডলগড় বিধানসভা উপনির্বাচনে জয় পেল কংগ্রেস৷ অলোয়ারে লক্ষাধিক ভোটে জয় পেয়েছেন কংগ্রেস প্রার্থী কল্যাণ সিং যাদব৷ মণ্ডলগড় বিধানসভা উপনির্বাচনে ১২,৯৭৬ ভোটে জয়লাভ করেছেন কংগ্রেস প্রার্থী বিবেক ধাকড়৷ আজমেরও জয় নিশ্চিত কংগ্রেস প্রার্থী রঘু শর্মার৷

কংগ্রেস নেতা শচীন পাইলট বলেন, ‘‘রাজস্থানের মানুষ বসুন্ধরা রাজে এবং তাঁর সরকারকে প্রত্যাখ্যান করেছে৷’’ এই ফলাফল আগামী বিধানসভা এবং লোকসভা নির্বাচনকেও প্রভাবিত করবে বলে মনে করছে কংগ্রেস নেতৃত্ব৷ কংগ্রেসের জয়ে রাজস্থান প্রদেশ কংগ্রেস দফতরের সামনে উল্লাসে মেতেছেন কংগ্রেস  কর্মী- সমর্থকরা৷ রাজ্যের অন্যান্য জায়গাতেও চলছে বিজয়োৎসব৷ এদিন, নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী রাজস্থানের দলীয় কর্মী সমর্থকদের অভিনন্দন জানিয়েছেন৷ বিজেপির প্রতি মানুষের অনাস্থা ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে, রাজস্থানে উপনির্বাচনে এই ফলাফলে প্রমাণিত হয়েছে বলে দাবি করেন তিনি৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top