News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশে দুষ্কৃতিদের গুলিতে নিহত স্থানীয় বিজেপি নেতার ভাই
Image

উত্তরপ্রদেশে দুষ্কৃতিদের গুলিতে নিহত স্থানীয় বিজেপি নেতার ভাই

বান্দা (উত্তরপ্রদেশ), ২ ফেব্রুয়ারি (হি.স.): একদল অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতির গুলি নিহত স্থানীয় বিজেপি নেতার ভাই। শুক্রবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বান্দা জেলার সিংহপুর এলাকায়। এই হত্যাকাণ্ডের বিষয়ে বিসান্ডা থানার পুলিশ আধিকারিক প্রকাশ যাদব বলেন, নিহতের নাম রাকেশ তিওয়ারি। বিজেপি নেতা অভাধেশ তিওয়ারি ছোট ভাই রাকেশ । কৃষি কাজ করতে নিজের বাড়ির সামনে ক্ষেতে গিয়ে ছিল রাকেশ। তখনই তাকে প্রথমে গুলিকে করে পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ওই দুষ্কৃতির দল। ঘটনাস্থলেই নিহত হয় রাকেশ তিওয়ারি।

এই হত্যাকাণ্ডে মামলা রজু করে পুলিশ। অভিযুক্তদের ধরতে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। নিহতের সঙ্গে দুষ্কৃতিদের কোনও বচসা চলছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। মৃতদেহকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top