News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে মনোনয়ন জমা দিয়ে সমীর বর্মন জানালেন লক্ষ্য সিপিএমকে ক্ষমতাচ্যুত করা
Image

বিশালগড়ে মনোনয়ন জমা দিয়ে সমীর বর্মন জানালেন লক্ষ্য সিপিএমকে ক্ষমতাচ্যুত করা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি৷৷ মনোনয়ন জমা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মণ৷ বিশালগড় কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে তিনি মনোনয়ন জমা দিয়েছেন৷

কোন দলে না থাকা সত্বেও সমীর বর্মণের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা নিয়ে দুয়েকদিন ধরে জল্পনা চলছিল রাজনৈতিক মহলের৷ ফলে, বুধবার মনোনয়ন জমা দেওয়ার অন্তিম দিনে সকাল থেকেই বিশালগড় সহ সারা রাজ্যেই তাঁর মনোনয়ন জমা দেওয়াকে ঘিরে জনমনে কৌতুহল দানা বেঁধেছিল৷ এদিন, দুপুর ২ টা পর্যন্ত তিনি মনোনয়ন জমা দিতে পৌঁছেননি৷ স্বাভাবিকভাবেই ধারণা করা হচ্ছিল হয়তোবা তাঁর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি নেহাতই গুজব ছিল৷ কিন্তু, সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বেলা আড়াইটা নাগাদ অনুগামীদের নিয়ে বিশালগড় মহকুমা শাসকের অফিসে মনোনয়ন জমা দিতে উপস্থিত হন সমীর রঞ্জন বর্মন৷ মনোনয়ন পত্র কোন ভুল ত্রুটি ছাড়াই জমা দিয়েছেন তিনি৷ মনোনয়ন জমা দিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সিপিএমকে ক্ষমতাচ্যুত করাই তাঁর মূল লক্ষ্য৷

তবে, কেনইবা তিনি নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছেন, তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে৷ গত নির্বাচনেও কংগ্রেসের টিকিটে প্রার্থী হয়েছিলেন সমীর রঞ্জন বর্মণ৷ ফলে, এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা তাঁর কাছে অনেকটাই সন্মান রক্ষার বিষয় বলে মনে করছেন রাজনৈতিক মহল৷

গত দুটি বিধানসভা নির্বাচনে সমীর রঞ্জন বর্মন বিশালগড় কেন্দ্রে সিপিএম প্রার্থী ভানুলাল সাহার কাছে পরাজিত হয়েছেন৷ ২০১৩ বিধানসভা নির্বাচনের পর ৫ বছরে রাজনৈতিক চিত্রনাট্য অনেকটাই পরিবর্তীত হয়েছে৷ দাপুটে কংগ্রেস নেতা হিসেবে পরিচিত সমীর রঞ্জন বর্মণ তৃণমূল কংগ্রেসের মঞ্চ ভাগ করে নেওয়ার দল থেকে বহিসৃকত হয়েছেন৷ তারপর থেকে তিনি কার্য্যত অজ্ঞাতবাসে চলে গিয়েছিলেন৷ কিন্তু, ২০১৮ বিধানসভা নির্বাচনের মূহুর্তে আচমকাই ময়দানে ঝাঁপিয়ে পড়লেন একসময়ের কংগ্রেসের দাপুটে নেতা বলেই পরিচিত সমীর রঞ্জন বর্মণ৷ নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ানো শুধুই কি সিপিএমকে ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্যে, নাকি তাতে মান অভিমানও জড়িয়ে রয়েছে, তা নিয়েও বিতর্ক রয়েছে৷ আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুদীপ রায়বর্মণ৷ ফলে, রাজনীতিতে আজও যথেষ্ঠ প্রাসঙ্গিক সমীর রঞ্জন বর্মণ, তা আবারও প্রমান করতে চাইছেন তিনি, বলেই মনে করছে রাজনৈতিক মহল৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top