News Flash

  • Home
  • Uncategorized
  • ব্যাডমিন্টন ক্রীড়াসূচি নিয়ে ক্ষোভ সাইনা নেহওয়ালের
Image

ব্যাডমিন্টন ক্রীড়াসূচি নিয়ে ক্ষোভ সাইনা নেহওয়ালের

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.) : ব্যাডমিন্টন ক্রীড়াসূচি নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন ভারতীয় মহিলা শাটলার সাইনা নেহওয়াল৷ টানা ম্যাচ খেলে যাওয়ায় শাটলাররা প্রয়োজন মতো বিশ্রাম পাচ্ছেন না বলেই মত হায়দরাবাদি শাটলারের৷ ফলে মেগা ম্যাচের জন্য প্রয়োজনীয় মাইনসেট ও প্রস্তুতিতে খামতি থেকে যাচ্ছে বলে মত অলিম্পিয়ান শাটলারের৷ এর আগে ভারতীয় পুরুষ শাটলারদের মধ্যে এস প্রণয় বিশ্ব ব্যাডমিন্টন ফেডারশনের টানা ক্রীড়াসূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন৷ এবার ক্ষোভ উগরে দিলেন সাইনা নেহওয়াল৷
শুধু তাই নয়, ফেব্রুয়ারি থেকে মালয়েশিয়ায়(৬-১১) হতে চলা এশিয়া টিম চ্যাম্পিয়ানশিপ থেকে নাম প্রত্যাহার করে নিতে পারেন সাইনা৷ সেজন্য ভারতীয় ব্যাডমিন্টন অ্যাসেসিয়েশনের কাছে চিঠি লিখেছেন তিনি৷ টানা ক্রীড়াসূচি থেকে পর্যাপ্ত বিশ্রাম নিতেই এই টুর্নামেন্ট থেকে নাম তুলে নেওয়ার কথা ভাবছেন প্রাক্তন একনম্বর৷
মালয়েশিয়ায় আয়োজিত এশিয়া টিম চ্যাম্পিয়নশিপে খেললে টানা তিন সপ্তাহ ম্যাচের মধ্যে থাকবেন সাইনা৷ ইন্ডিয়ান ওপেনের আগে ইন্দোনেশিয়া ওপেনে খেলেছেন সাইনা৷ বিশ্ব ব্যাডমিন্টন ফেডারশনের টানা ক্রীড়াসূচি অনুয়ারি ১৫টি টুর্নামেন্টের ১২টিতে খেলতে হবে শাটলারদের৷ সেই ক্রীড়াসূচি আদতে খেলায়াড়দের ক্ষতি করছে বলে মত সাইনার৷ তিনি বলেন, ‘এই ধরনের টানা ক্রীড়াসূচি একজন ক্রীড়াবিদের জন্য ক্ষতিকর৷ এখন আর আমি ২০ বছরে সাইনা নই, ফিট থাকতে তাই বিশ্রামটা প্রয়োজন৷’

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top