News Flash

  • Home
  • Uncategorized
  • নোয়াপাড়া বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল, উলুবেড়িয়ায় এগিয়ে শাসক দল
Image

নোয়াপাড়া বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল, উলুবেড়িয়ায় এগিয়ে শাসক দল

উলুবেড়িয়া ও নোয়াপাড়া, ১ ফেব্রুয়ারি (হি.স.): তৃণমূল কংগ্রেসের জয়যাত্রা অব্যাহত| প্রত্যাশিতভাবেই নোয়াপাড়া বিধানসভা উপনির্বাচনে জয়ী হল তৃণমূল কংগ্রেস| নোয়াপাড়া বিধানসভা উপনির্বাচনে ৬৩,০১৮ ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সুনীল সিং| নোয়াপাড়ায় তৃণমূলের প্রাপ্ত ভোট হল-১,১১,৭২৯| নোয়াপাড়া বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সুনীল সিং জয়ী হওয়ার পর ইতিমধ্যেই সবুজ আবির নিয়ে নোয়াপাড়ায় উল্লাস-আনন্দে মেতে উঠেছেন তৃণমূল কর্মী-সমর্থকরা| সিপিআইএম-এর সঙ্গে হাড্ডাহড্ডি লড়াইয়ের পর নোয়াপাড়া বিধানসভা আসনে দ্বিতীয় হয়েছে বিজেপি| তৃতীয় হয়েছে সিপিএম এবং চতুর্থ কংগ্রেস| নোয়াপাড়ায় বিজেপি প্রার্থী সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্ত ভোট হল- ৩৮,৭১১| কংগ্রেসকে পিছনে ফেলে নোয়াপাড়ায় তৃতীয় হয়েছে সিপিআইএম| সিপিআইএম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায়ের প্রাপ্ত ভোট ৩৫,৪৯৭| চতুর্থ স্থানাধিকারী কংগ্রেস প্রার্থী গৌতম বসুর প্রাপ্ত ভোট ১০,৫২৭ |
নোয়াপাড়ায় জয়ের পর তৃণমূলের এখন নজর উলুবেড়িয়া লোকসভা উপনির্বাচনের দিকে| এখনও পর্যন্ত যা ট্রেন্ড তাতে উলুবেড়িয়া লোকসভা উপনির্বাচনে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ| উলুবেড়িয়ায় এখনও পর্যন্ত দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি, তৃতীয় স্থানে সিপিআইএম এবং চতুর্থ কংগ্রেস| উলুবেড়িয়ায় ৬৮,৫০৩ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ|
গত ২৯ জানুয়ারি, সোমবার উলুবেড়িয়া লোকসভা এবং নোয়াপাড়া বিধানসভা আসনের ভোটদান পর্ব অনুষ্ঠিত হয়| বিক্ষিপ্ত অশান্তি ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে উলুবেড়িয়া এবং নোয়াপাড়ায়| উলুবেড়িয়ায় ৭৬ শতাংশেরও বেশি ভোট পড়েছিল, অন্যদিকে নোয়াপাড়া বিধানসভা আসনে ভোট পড়েছিল ৭৫.৩ শতাংশ|বৃহস্পতিবার সকাল আটটা থেকে উলুবেড়িয়া লোকসভা ও নোয়াপাড়া বিধানসভা উপনির্বাচনের ভোটগণনা শুরু হয়| উলুবেড়িয়া লোকসভা আসনের অন্তর্গত ৫টি বিধানসভা কেন্দ্রের ভোটগণনা হচ্ছে উলুবেড়িয়ার সিআইপিটি কলেজে| বাকি ২টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হচ্ছে শ্যামপুরের সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ে| নোয়াপাড়া বিধানসভা উপনির্বাচনের গণনা হয়েছে ব্যারাকপুর প্রশাসনিক ভবনে|
তৃণমূল কংগ্রেসের দূর্গ হিসেবে পরিচিত উলুবেড়িয়ায় এবার চর্তুমুখী লড়াই হয়েছে| তৃণমূলের হয়ে লড়েছেন সুলতান আহমেদের স্ত্রী সাজদা আহমেদ| সিপিআইএম প্রার্থী করেছে সাবিরুদ্দিন মোল্লাকে, বিজেপির টিকিটে লড়েছেন অনুপম মল্লিক এবং কংগ্রেস প্রার্থী করেছে এম হোসেন ওয়ারসিকে| প্রসঙ্গত, ২০১৭ সালের ৪ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তৃণমূল সাংসদ সুলতান আহমেদ| সুলতান আহমেদের মৃতু্যর কারণে এই লোকসভায় উপনির্বাচন হয়|
অন্যদিকে, উলুবেড়িয়ার মতো নোয়াপাড়া বিধানসভা আসনেও চর্তুমুখী লড়াই হয়েছে| নোয়াপাড়া বিধানসভা আসনে বড় ব্যবধানে জয়ী হলেন তৃণমূল প্রার্থী সুনীল সিং| অন্যদিকে, সিপিআইএমকে পিছনে ফেলে নোয়াপাড়ায় দ্বিতীয় স্থান দখল করল বিজেপি| বিজেপি প্রার্থী সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্ত ভোট হল-৩৮,৭১১| উল্লেখ্য, ২০১৭ সালের ১৮ আগস্ট প্রয়াত হন নোয়াপাড়ার কংগ্রেস বিধায়ক মধুসূদন ঘোষ| মধুসূদনবাৱুর মৃতু্যর কারণে এই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে|

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top