News Flash

  • Home
  • Uncategorized
  • অযৌক্তিক বিরোধিতার মুখে পড়তে হয়েছিল পদ্মাবতকে, দাবি সঞ্জয়লীলা বনশালির
Image

অযৌক্তিক বিরোধিতার মুখে পড়তে হয়েছিল পদ্মাবতকে, দাবি সঞ্জয়লীলা বনশালির

মুম্বই, ৩১ জানুয়ারি (হি.স.) : পদ্মাবত প্রসঙ্গে অবশেষে নিজের নীরবতা ভাঙলেন পদ্মাবত সিনেমার পরিচালক সঞ্জয়লীলা বনশালি। এই বিষয়ে তিনি দাবি করেন তার সিনেমার বিরুদ্ধে যে বিক্ষোভ প্রদর্শন হয়েছিল তার কোনও যুক্তি এবং কারণ ছিল না। সেই সময়ে নিজের মানসিক অবস্থার কথা ব্যক্ত করতে গিয়ে সঞ্জয়লীলা বনশালি বলেন, আমার সিনেমাকে নিয়ে যে নেতিবাচক পরিবেশ তৈরি হয়েছিল তা নিয়ে মানসিক ভাবে চিন্তিত ছিলাম। আমি সমস্যার মধ্যে ছিলম। সেই সময়ে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু ভেতর থেকে আমি সিনেমাটিকে বানানোর শক্তি পেয়েছি। আমার মানসিক ক্লেষ এবং অসুবিধা যেন সিনেমাটির উপর কোনও প্রভাব না ফেলে সেই বিষয়ে আমি সচেতন থেকেছি। বিগত শেষ কয়েক মাস ধরেই সিনেমাটির ভুল ত্রুটি ঠিক করে এবং সৃজনশীলতার ছোঁয়া দিয়ে সিনেমাটিকে অন্য উচ্চতায় নিয়ে যেতে চেয়েছি। আর সেটাই আমার জবাব।

পদ্মাবতের ১০০ কোটি টাকার গণ্ডি পেরিয়ে যাওয়া প্রসঙ্গে পরিচালক বলেন, সিনেমাটি নিয়ে যে সাড়া পাওয়া গিয়েছে তার থেকেই স্পষ্ট মানুষ সিনেমাটি দেখার জন্য উদগ্রীব হয়ে ছিল। সিনেমাটির প্রতি মানুষের ভালবাসাই আমার নজরে পড়ছে। আমি জানি সিনেমাটি খুব সুন্দর হয়েছে। পরিচালক দাবি করেন বহু রাজপুত সম্প্রদায়ের মানুষ সিনেমাটি দেখেছেন এবং দেখে তারা প্রশংসাও করেছে। পরিচালক আরও বলেন সিনেমাটি তৈরি হওয়ার পর থেকে সেন্সর বোর্ডের যাওয়া পর্যন্ত সময়টা উৎকন্ঠায় কাটিয়েছেন তিনি।

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top