News Flash

  • Home
  • Uncategorized
  • বাজেট অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিরোধীদের বার্তা প্রধানমন্ত্রীর
Image

বাজেট অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিরোধীদের বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৯ জানুয়ারি (হি.স.): সোমবার থেকে শুরু হল সংসদের বাজেট অধিবেশন| সংসদের এই অধিবেশনেই তিন তালাক বিল পাশ করাতে বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার| বাজেট অধিবেশন শুরুর প্রাক্কালে সর্বদলীয় বৈঠক শেষে সরকারের তরফে এ কথা স্পষ্ট করে দেওয়া হয়| আর সোমবার বাজেট অধিবেশন শুরু হওযার প্রাক্কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বাণ, ‘সংসদের এই বাজেট অধিবেশনে তিন তালাক বিল পাস করার জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে অনুরোধ করছি|’ বাজেট অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন আরও জানিয়েছেন, ‘এই বাজেট অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ| গোটা বিশ্ব এখন ভারত সম্পর্কে আশাবাদী| বিশ্বব্যাঙ্ক ও আইএমএফ (ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড)-এর মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠান ভারত সম্পর্কে ইতিবাচক মতামত দিচ্ছে|’ বিরোধী রাজনৈতিক দলের সাংসদদের প্রতি প্রধানমন্ত্রীর বার্তা, ‘অধিবেশনে বাজেট নিয়ে আলোচনা হোক| গ্রামাঞ্চলের কল্যাণ সম্পর্কে আমাদের ভাবতে হবে| আমাদের ভাবতে হবে কৃষক, দলিত, উপজাতি সম্প্রদায় ও শ্রমিকদের সম্পর্কে|’
বাজেট অধিবেশনকে সফল করতে রবিবার সংসদ কক্ষে সর্বদলীয় বৈঠকে মিলিত হন সরকার পক্ষ ও বিরোধী পক্ষের সাংসদরা| বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ও অনন্ত কুমারের মতো কেন্দ্রীয় মন্ত্রীরা| ছিলেন বিরোধী সাংসদরাও| চলতি বাজেট অধিবেশনের প্রথম সেশন চলবে ২৯ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত এবং বাজেট অধিবেশনের দ্বিতীয় সেশন চলবে ৫ মার্চ থেকে এপ্রিল মাসের ৬ এপ্রিল পর্যন্ত| সাধারণ বাজেট পেশ হবে আগামী ১ ফেব্রুয়ারি| এটাই হবে নরেন্দ্র মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top