News Flash

  • Home
  • Uncategorized
  • চার গাড়ি পাচার কাঠ উদ্ধার, বন দপ্তরের অভিযানে খন্ডযুদ্ধ পাচারকারীদের সাথে
Image

চার গাড়ি পাচার কাঠ উদ্ধার, বন দপ্তরের অভিযানে খন্ডযুদ্ধ পাচারকারীদের সাথে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারী৷৷ কাঠ পাচারকারবারীদের সঙ্গে বন দপ্তরের কর্মীদের খন্ডযুদ্ধ হয় বুধবার গভীর রাতে আঠারমুড়া টিএসআর ক্যাম্প সংলগ্ণ এলাকায়৷ এসডিএফও সুব্রত দাসের নেতৃত্বে বন দপ্তরের কর্মীরা আঠারমুড়ায় জাল বিছিয়ে পাচারকালে গাড়িগুলিকে ধাওয়া করে৷ জানা গেছে, পাচারকারীরাও বন দপ্তরের কর্মীদের উপর হামলা চালিয়েছে৷  ঘটনায় হতাহতের কোন খবর নেই৷ তবে, বন দপ্তরের কর্মীরা চারটি গাড়ি আটক করেছে৷ পাচারকারীদের সাথে খন্ডযুদ্ধে বন দপ্তরের কর্মীরা শূণ্যে এক রাউন্ড গুলিও চালিয়েছে৷

দীর্ঘদিন ধরেই তেলিয়ামুড়া অম্পিনগর হয়ে বনজ সম্পদ পাচারের খবর ছিল বন দপ্তরের কাছে৷ এদিন তেলিয়ামুড়ার স্বপ্ণাবাড়ি এলাকায় বন দপ্তরের কর্মীদের পাচারকারীদের খন্ডযুদ্ধ ঘটলেও ঢিল ছুড়া দূরত্বে থাকা টিএসআর ক্যাম্প থেকে কোন জওয়ান বেরিয়ে আসেননি৷ অভিযোগ, টিএসআর সাহায্যে এগিয়ে আসলে মূল চক্রকে জালে তোলা সম্ভব হতো৷

জানা গেছে, বন দপ্তরের কর্মীদের চাইতে পাচারকারীদের সংখ্যা ছিল অনেক বেশি৷ দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে টিআর-০১-এফ-১৬৯৮, টিআর-০১-আর-১৫৪৪, টিআর-০১-এবি-১৮৪৪ এবং টিআর-০৩-ই-১৫৮৬ নম্বরের চারটি বুলেরু ট্রাক আটক করতে সক্ষম হয়েছেন বন দপ্তরের কর্মীরা৷ প্রাথমিক অনুমান, ২৫ লক্ষ টাকা মূল্যের পাচার কাঠ উদ্ধার হয়েছে৷ কাঠগুলির মধ্যে শাল, সেগুন, গামাই ও কড়ই কাঠ ছিল৷ এসডিএফও সুব্রত দাস জানিয়েছেন, খুব শীঘ্রই মূল চক্রকে আটক করা হবে৷ স্থানীয় কেউ এই পাচারচক্রের সাথে জড়িত বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top